shono
Advertisement
Yogi Adityanath

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর, ভাড়া লাগবে না সঙ্গীরও! রাখির উপহার যোগীর

শনিবার নিজের বাস ভবনে সরকারের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসেন যোগী। সেখানেই তিনি এই সিদ্ধান্ত নেন। পাশাপাশি, তিনি পরিবহন বিভাগ, পুলিশ-প্রশাসনকে যৌথভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন। সরকারের তরফে জানানো হয়েছে, উৎসবের সময় মহিলারা যাতে নিরাপদে এবং ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 11:09 AM Aug 23, 2026Updated: 01:23 PM Aug 23, 2026

উত্তরপ্রদেশের মহিলাদের রাখির উপহার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। উৎসব উপলক্ষে সরকারি বাসে বিনামূল্যে সফরের সুযোগ পাবেন মহিলারা। শুধু তাই নয়, মহিলা যাত্রীর সঙ্গে থাকা সঙ্গীরও কোনও ভাড়া লাগবে না। ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট রাত পর্যন্ত এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে।

Advertisement

শনিবার নিজের বাস ভবনে সরকারের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে একটি বৈঠকে বসেন যোগী। সেখানেই তিনি এই সিদ্ধান্ত নেন। পাশাপাশি, তিনি পরিবহন বিভাগ, পুলিশ-প্রশাসনকে যৌথভাবে কাজ করারও নির্দেশ দিয়েছেন। সরকারের তরফে জানানো হয়েছে, উৎসবের সময় মহিলারা যাতে নিরাপদে এবং ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নারী নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যে 'অ্যান্টি-রোমিও স্কোয়াড'-কেও সক্রিয় রাখার নির্দেশ দিয়েছেন যোগী। একইসঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও জোর দিয়েছেন।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও বাস চালক যাতে নেশাগ্রস্ত অবস্থায় বাস না চালান, চা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। অন্যদিকে, বেসরকারি বাস চালকদের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন যোগী। বলেন, "অটোরিকশা ও ট্যাক্সি চালকদের তথ্য যাচাইয়ের পাশাপাশি মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাখিবন্ধন উৎসবে নিরাপদ ও নির্বিঘ্ন সফর নিশ্চিত করতে পরিবহন দপ্তর ও পুলিশকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement