shono
Advertisement

Breaking News

Uttarakhand

জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল

সেতু ভেসে যেতেই গোটা এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Published By: Biswadip DeyPosted: 08:14 PM Aug 10, 2026Updated: 09:09 PM Aug 10, 2026

জলের তোড় ভাসিয়ে নিয়ে গেল লোহার সেতু। এমনই এক দৃশ্যের সাক্ষী হল উত্তরাখণ্ড (Uttarakhand)। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে জলের প্রবল স্রোতের ধাক্কায় অত বড় সেতুটি খড়কুটোর মতো ভেসে যাচ্ছে! তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

জানা গিয়েছে, কাদা-মিশ্রিত বিপুল জলরাশি তীব্রবেগে ধেয়ে এসে চামোলি জেলার অন্তর্গত উপত্যকায় অবস্থিত ধাতব সেতুটিতে সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যেই জলের প্রচণ্ড তোড়ে সেতুটি উপড়ে যায়। এবং তা জলের তোড়ের সঙ্গেই ভাসতে থাকে। এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন এলাকার বাসিন্দা। অনেকেই মোবাইলে তুলেও রাখেন দৃশ্যটি। পরবর্তী সময়ে তা ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে নদীর ধারের রাস্তায় একটি ট্রাক ও একটি এসইউভিকে দেখা গিয়েছে। তবে ঠিক সময়েই ঘটতে থাকা এই বিপর্যয় থেকে সরে গিয়ে রক্ষা পায় দু'টি গাড়ি।

সেতুটি ভেঙে পড়ায় এলাকাটি মূল শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের তরফে ট্যুরিস্টদের এই এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে চলাচলের জন্য নিরাপদ বা ‘অল-ক্লিয়ার’ সংকেত না পাওয়া পর্যন্ত যাত্রা স্থগিত রাখতে বলা হয়েছে।
উত্তরাখণ্ডের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সচিব বিনোদকুমার সুমন জানিয়েছেন, রবিবার রাত থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে এখানে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে দেরাদুন, বাগেশ্বর, নৈনিতাল ও চম্পাওয়াত। সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় সুমন বলেন, "পুরো রাজ্যেই বৃষ্টি চলছে। এবং এই বৃষ্টি অব্যাহত থাকবে। সন্ধ্যায় কিছুটা থামলেও, গতরাতের মতো আবারও রাতের বেলা বৃষ্টি হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement