shono
Advertisement
Kerala CM

রাহুলের ঘনিষ্ঠ নন, কর্মীদের দাবি মেনেই কেরলের মুখ্যমন্ত্রী বাছল কংগ্রেস, ঘোষিত নাম

দীর্ঘ টানাপোড়েনের পর নিচুতলার কর্মীদের দাবিতে সিলমোহর দিল কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি।
Published By: Subhajit MandalPosted: 01:07 PM May 14, 2026Updated: 02:42 PM May 14, 2026

দীর্ঘ টানাপোড়েনের পর নিচুতলার কর্মীদের দাবিতে সিলমোহর দিল কংগ্রেস। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কেসি বেণুগোপাল নন, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রাক্তন বিদায়ী বিরোধী দলনেতা ভি ডি সতীশন। তিনি এর্নাকুলাম জেলার নর্থ পারাভুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি।

Advertisement

নির্বাচনের ফল ঘোষণার পর টানা ১০দিন কেরলের মুখ্যমন্ত্রী (Kerala CM) কে হবেন, তাই নিয়ে টানাপোড়েন চলেছে কংগ্রেসের অন্দরে। লড়াই ছিল মূলত দু'জনের। একজন হাইকমান্ডের বিশ্বাসভাজন কে সি বেণুগোপাল, অন্যজন কেরলম বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা ভি ডি সতীশন। জট কাটাতে কেরলমের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকী, রাহুল ইউডিএফ আহ্বায়ক অধুর প্রকাশ এবং কেপিসিসি শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান তিরুভাঞ্চুর রাধাকৃষ্ণান-সহ রাজ্যের বেশ কয়েকজন নেতার সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে ছিলেন কেরল প্রদেশ কংগ্রেস কমিটির পাঁচজন প্রাক্তন সভাপতি এবং কেপিসিসি-র তিনজন কার্যনির্বাহী সভাপতি।

প্রাথমিকভাবে জানা যায়, নেতাদের মধ্যে সাতজন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কে সি বেণুগোপালকে সমর্থন করেন। ভিডি সতীশন এই দশজন নেতার মধ্যে দু’জনের সমর্থন পান। কিন্তু দলের নীচুতলার স্তরের নেতাকর্মীরা সতীশনের পক্ষে জোরালো সওয়াল করেন। তাঁদের সাফ কথা, কেরলে কংগ্রেস জিতেছে ভিডি সতীশনের জন্য। তাই তাঁকেই মুখ্যমন্ত্রী করতে হবে। কেরলজুড়ে পোস্টার, ব্যানার। এমনকী হাইকম্যান্ডের ঘনিষ্ঠ বেনুগোপালকে মুখ্যমন্ত্রী করা হলে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীদের ওয়ানড়ে জিততে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় কর্মীদের তরফে। রাজ্যজুড়ে সেসব পোস্টারও পড়ে। নির্বাচনী প্রচারে রাজ্যের শাসক বাম সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং বেকারত্বের ইস্যুকে সামনে এনে তিনি ধারাবাহিকভাবে আক্রমণ শানিয়েছিলেন। শেষপর্যন্ত ওই কর্মীদের চাপেই সতীশনকে মুখ্যমন্ত্রী করা হল বলে খবর।

তিনি এর্নাকুলাম জেলার নর্থ পারাভুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। নির্বাচনী প্রচারে রাজ্যের শাসক বাম সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং বেকারত্বের ইস্যুকে সামনে এনে তিনি ধারাবাহিকভাবে আক্রমণ শানিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement