shono
Advertisement
Vijay

'হাত' ধরেই শাসনে বিজয়! সরকার গঠনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বিজয় যতই অসাধারণ সাফল্য পান, পুরোপুরি জাদুসংখ্যা ছুঁতে পারেনি তাঁর দল।
Published By: Biswadip DeyPosted: 04:29 PM May 06, 2026Updated: 04:31 PM May 06, 2026

জাতীয় রাজনীতিতে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ফলাফল হয়েছে তামিলনাড়ুতে। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে টিভিকে। তামিলভূমে ১০৮টি আসন জিতেছে অভিনয় থেকে রাজনীতিতে পা রাখা বিজয়ের দল। বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তামিলনাড়ু লোকভবনে গিয়ে দেখা করলেন বিজয়। দাবি জানালেন সরকার গঠনের। আগামী ৮ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন তিনি।

Advertisement

এদিকে, শোনা যাচ্ছে, তামিলনাড়ুতে সরকার গড়ার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল AIADMK। আসলে বিজয় যতই অসাধারণ সাফল্য পান, জাদুসংখ্যা ছুঁতে পারেনি তাঁর দল। তাঁরা জিতেছেন ১০৮টি আসনে। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে হলে অন্তত ১১৮টি আসন চাই। সেক্ষেত্রে সামান্য কিছু আসন এখনও প্রয়োজন বিজয়ের। ইতিমধ্যেই দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজয়ের হাত ধরেছে 'হাত' শিবির। যা নিয়ে তোপ দেগেছে বিজেপি। অন্যদিকে এআইএডিএমকেও বিজয়ের সঙ্গে জোট গড়তে চাইলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। এখনও পর্যন্ত যা সম্ভাবনা তাতে কংগ্রেসের সঙ্গে জোটই করতে চাইছেন বিজয়।

আসলে বিজয় যতই অসাধারণ সাফল্য পান, জাদুসংখ্যা ছুঁতে পারেনি তাঁর দল। তাঁরা জিতেছেন ১০৮টি আসনে। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুর বিধানসভায় সরকার গড়তে হলে অন্তত ১১৮টি আসন চাই। সেক্ষেত্রে সামান্য কিছু আসন এখনও প্রয়োজন বিজয়ের।

কিন্তু কেন ডিএমকে-র সঙ্গে ছাড়ছে কংগ্রেস? আসলে বেশ কিছুদিন ধরেই ডিএমকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন তামিলনাড়ুর কংগ্রেস নেতারা। ক্ষোভের মূল কারণ, অসম্মান। তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকের জোট যতই মসৃণ হোক, রাজ্য রাজনীতিতে কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দেয় না ডিএমকে। এমনকী, সে রাজ্যে ডিএমকে কংগ্রেস জোট ক্ষমতায় থাকলেও সরকারে কংগ্রেসের কোনও অংশিদারিত্ব নেই। স্থানীয় পুরসভা, বিভিন্ন উন্নয়ন বোর্ডেও কংগ্রেস নেতাদের গুরুত্ব দেওয়া হয় না। এমন বিবিধ অভিযোগ তুলে ডিএমকের সঙ্গ ছাড়ার বার্তা দিচ্ছিলেন অনেক নেতা। শেষপর্যন্ত সেটাই হতে চলেছে।

প্রসঙ্গত, সোমবার তামিলনাড়ুতে ভোটের ফল বেরতেই দ্রাবিরভূমে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। এই পরিস্থিতিতে বিজয়ের ১৬ মিনিটের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে থলপতিকে বলতে শোনা যাচ্ছে, “জঙ্গলে অনেক শিয়াল কিংবা অন্যান্য পশু থাকলেও সিংহ একটিই থাকে। সেই জঙ্গলের রাজা। এটা শুধু প্রবচন নয়, বরং একটি সুস্পষ্ট ঘোষণা।” গত জানুয়ারি মাসে সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, তামিলনাড়ুতে এবার তাঁর দলই জিতবে এবং সরকার গড়বে। তাঁর ‘কিংমেকার’ হওয়ার কোনও প্রয়োজন নেই। তামিলনাড়ুর জনগণ তাঁর সমর্থনে রয়েছে। শেষপর্যন্ত সেটাই হতে চলেছে ঘোর বাস্তব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement