shono
Advertisement

Breaking News

আদালতে কান্নায় ভেঙে পড়ল বিকাশ, স্বীকার কুকর্মের কথা

বর্ণিকাকে কি অপহরণ করতে চেয়েছিল? কী দাবি বিজেপি নেতার পুত্রের? The post আদালতে কান্নায় ভেঙে পড়ল বিকাশ, স্বীকার কুকর্মের কথা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:00 PM Aug 10, 2017Updated: 12:30 PM Aug 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ণিকা কুণ্ডুর গাড়ির পিছনে সে ও তার সঙ্গী যে ধাওয়া করেছিল তা স্বীকার করে নিল প্রভাবশালী বিজেপি নেতার পুত্র বিকাশ বরালা। তবে অপহরণের যে অভিযোগ আনা  হয়েছে, তা বর্ণিকার মনগড়া বলেই দাবি তার। এদিন আদালতের সামনে কান্নায় ভেঙে পড়ে ওই যুবক। তাকে ও তার সঙ্গীকে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

দেশে মুসলিমরা আতঙ্কে রয়েছেন, উদ্বেগ আনসারির  ]

ঘটনার পরই বিকাশ ও তার সঙ্গীর বিরুদ্ধে অপরহরণের চার্জ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা সরিয়ে নেওয়া হয়। ফলে আটক করেও প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল হরিয়ানার বিজেপি সভাপতির পুত্রকে। এরপরই আক্রান্ত মহিলা বর্ণিকা কুণ্ডুর ফেসবুক পোস্ট ভাইরাল হয়। দিকে দিকে গড়ে ওঠে জনমত। আঁচ পড়ে সংসদেও। ফলে গ্রেপ্তার করা হয় বিকাশ ও তার সঙ্গীকে। তদন্তে নেমে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাতে বর্ণিকার গাড়ি ধাওয়া করার ঘটনা স্পষ্ট। এদিকে আসরে নামেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। জনস্বার্থ মামলা দায়েরের পাশাপাশি সিবিআই তদন্তের আবেদন জানানোরও পরিকল্পনা করেছিলেন তিনি। চাপের মুখে ছেলেকে আড়াল করেননি সুভাষ বরালা। বরং জানিয়েছিলেন, বর্ণিকা তাঁর মেয়ের মতো। তিনি যেন সুবিচার পান সে ব্যবস্থা করা উচিত। এবং, আইন সেক্ষেত্রে আইনের পথেই চলবে বলেও জানিয়েছিলেন তিনি।

হাফিজ সইদকে ইসলামের শত্রু বললেন ভারতের সহস্রাধিক মুসলিম ধর্মগুরু ]

বৃহস্পতিবার আদালতে তোলা হলে, ভেঙে পড়ে ওই যুবক। জানায়, অপহরণের যে অভিযোগ আনা হয়েছে তা বর্ণিকার মনগড়া। মিডিয়া ট্রায়ালের জেরেই তার উপর এই অভিযোগ আনা হয়েছে বলেও দাবি তার। এদিকে পুরো ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। সে কারণে বিকাশ ও তার সঙ্গীকে দু’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

The post আদালতে কান্নায় ভেঙে পড়ল বিকাশ, স্বীকার কুকর্মের কথা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার