shono
Advertisement

‘মাথা কেটে ঝুলিয়ে দেব’, হুরিয়ত নেতাদের হুমকি হিজবুলের

'কাশ্মীরে ইসলাম ও শরিয়া প্রতিষ্ঠা করতে হবে৷' The post ‘মাথা কেটে ঝুলিয়ে দেব’, হুরিয়ত নেতাদের হুমকি হিজবুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:07 PM May 12, 2017Updated: 03:37 PM May 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার হুরিয়ত নেতাদের প্রাণনাশের হুমকি দিল সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন৷ হুরিয়ত নেতাদের গলা কেটে কাশ্মীরের লালচক চত্বরে ঝুলিয়ে রাখা হবে বলে হুঙ্কার দিয়েছে জঙ্গিরা৷

Advertisement

[থানায় নগ্ন বিক্ষোভ, লজ্জায় পিছু হটলেন পুলিশরাই]

জানা গিয়েছে, হুরিয়ত নেতাদের হুমকির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইন্টারনেটে৷ ওই ক্লিপটিতে জঙ্গি সংগঠনটির নেতা জাকির মুসাকে বলতে শোনা যাচ্ছে যে, কাশ্মীরে ইসলাম ও শরিয়তি আইন লাগু করার ‘ধর্মযুদ্ধে’ বাধা দিলে হুরিয়ত নেতাদের মাথা কেটে ফেলা হবে৷ কাশ্মীরে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং কোনও রাজনৈতিক সমাধান সংগঠনটি মেনে নেবে না৷ ওই অডিওতে মুসা আরও বলে যে, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মসজিদ ব্যবহার করছে হুরিয়ত নেতারা৷ তাঁদের বুঝতে হবে যে এখানে লড়াই ইসলামের জন্য৷ কাশ্মীরে ইসলাম ও শরিয়ত প্রতিষ্ঠা করতে হবে৷

[চাঁদা মেটাতে না পারায় গর্ভবতীর পেটে লাথি দুষ্কৃতীদের]

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই হিজবুলের কোপে পড়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘হুরিয়ত কনফারেন্স’৷ কাশ্মীরে শরিয়ত আইন প্রণয়ন না করে রাজনীতি করছে হুরিয়ত বলেও দাবি করেছে জঙ্গি সংগঠনটি৷ প্রসঙ্গত, ১০ মে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হারমেন গ্রাম থেকে উদ্ধার হল ভারতীয় সেনার লেফটেন্যান্ট উমর ফয়াজের গুলিবিদ্ধ দেহ। পাক মদতপুষ্ট হিজবুল জঙ্গিরাই তাঁকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ৷

[এই দুর্দিনেও মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা মেলে এখানে]

 

The post ‘মাথা কেটে ঝুলিয়ে দেব’, হুরিয়ত নেতাদের হুমকি হিজবুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার