shono
Advertisement

চাকরির টোপ দিয়ে শপিং মলের পার্কিং জোনে ধর্ষণ মহিলাকে

গোটা ঘটনায় মলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। The post চাকরির টোপ দিয়ে শপিং মলের পার্কিং জোনে ধর্ষণ মহিলাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 AM Jun 21, 2017Updated: 07:33 AM Jun 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া যেমন মানুষকে বিশ্বের সঙ্গে জুড়ে দিতে বিরাট ভূমিকা পালন করছে, তেমনই এর অপপ্রয়োগ ডেকে আনছে সর্বনাশ। নির্ভয়া স্মৃতি উসকে ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে। ফের পুরুষের লালসার শিকার হতে হল এক মহিলাকে। ভেবেছিলেন নতুন চাকরি জুটবে। কিন্তু চাকরির পরিবর্তে যে তাঁর জন্য এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করে রয়েছে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ওই মহিলা। চাকরির টোপ ফেলেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তাও আবার শপিং মলের মতো জনবহুল জায়গায়।

Advertisement

[এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরীক্ষা শেষের সেলিব্রেশন চমকে দিল বিশ্বকে]

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সোনু সিংকে আগে থেকেই চিনতেন ওই মহিলা। সপ্তাহ খানেক আগেই ফেসবুকে তার সঙ্গে আলাপ হয়েছিল। সামান্য কথাবার্তার পরই মোবাইল নম্বর দেওয়া-নেওয়া হয়। চাকরির প্রলোভন দেখিয়েই তাঁকে দক্ষিণ দিল্লির এক শপিং মলে ডেকে নেয় সোনু। জানায়, নাম করা হোটেলে চাকরির ব্যবস্থা করে দেবে সে। কিন্তু তার মনে ঠিক কী চলছিল, ঘুণাক্ষরেও টের পাননি ২৪ বছরের ওই মহিলা। সোমবার সন্ধেয় সোনুর সঙ্গে দেখা কথা ছিল ওই যুবতীর। সেই মতো তিনি দেখা করতেও যান।

[টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে ইস্তফা কুম্বলের]

অ্যাডিশনাল ডেপুটি কমিশনার চিন্ময় বিশওয়াল জানান, মোবাইল নম্বর নেওয়ার পর ফোনেই সোনুর সঙ্গে কথা হয়েছিল ওই যুবতীর। সোনু তাঁকে নিজের গাড়িতে তুলে দক্ষিণ দিল্লির একটি শপিং মলের পার্কিংয়ের জায়গায় নিয়ে যায়। সেখানেই তাঁর হাতে নরম পানীয় তুলে দেয় সোনু। তা পান করার পরই জ্ঞান হারিয়ে ফেলেন মহিলা। এবং সেই সুযোগে গাড়ির ভিতর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর পলাতক সোনু সিং। তাকে গ্রেপ্তারের জন্য খতিয়ে দেখা হচ্ছে মলের পার্কিংয়ের জায়গার সিসিটিভি ফুটেজ। তবে গোটা ঘটনায় মলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণত পার্কিং জোনে নিরাপত্তারক্ষী থাকেন। তাহলে ওই সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না কেন? ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

The post চাকরির টোপ দিয়ে শপিং মলের পার্কিং জোনে ধর্ষণ মহিলাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার