shono
Advertisement

নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, চারমিনারের উপর দিয়ে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার যুবতী

প্রকৃত কারণ জানতে তরুণীকে জেরা৷ The post নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, চারমিনারের উপর দিয়ে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার যুবতী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:26 PM Jul 06, 2018Updated: 01:56 PM Jul 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারমিনারের মাথার ওপর দিয়ে ড্রোন উড়িয়ে বিপদে পড়লেন এক যুবতী৷ আপাতত হায়দরাবাদ পুলিশের জালে সুপর্ণা নাথ নামে বছর ছাব্বিশের ওই যুবতী৷ বাজেয়াপ্ত করা হয়েছে ড্রোন ক্যামেরা ও রিমোট৷ কেন এই কাজ করল তা জানতে যুবতীকে জেরা করছে পুলিশ৷

Advertisement

বৃহস্পতিবার গভীর রাতে বছর ওই যুবতীকে ড্রোন ওড়াতে দেখা যায় হায়দরাবাদের চারমিনার চত্বরে৷ সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে৷ সেই মতো গ্রেপ্তারও করা হয় ওই যুবতীকে৷ চারমিনার পুলিশ স্টেশনের হাউস অফিসার জানান, সুপর্ণা নাথ নামে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ৭০ (বি) ধারায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি সরকারি আদেশ অমান্য করার জন্য ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতেও মামলা হয়েছে ধৃতের বিরুদ্ধে৷

[সকল ধর্মাবলম্বীর জন্য খুলতে হবে পুরীর মন্দির, রথযাত্রার আগে রায় শীর্ষ আদালতের]

গত এপ্রিল থেকেই ঐতিহ্যমণ্ডিত চারমিনার চত্বরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ হয়ে যায়৷ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট হাতে আসে হায়দরাবাদ পুলিশ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে৷ ওই রিপোর্টে চারমিনারে জঙ্গি হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়৷ এরপরই হায়দরাবাদের পুলিশ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেয়, এই চত্বরে কোনওরকম তথ্যপ্রযুক্তি দ্বারা চালিত এরিয়াল ভেহিকল বা এরিয়াল সার্ভে করা যাবে না৷

হায়দরাবাদের পুলিশ কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফে আরও জানানো হয়, যদি কোনওভাবে এরিয়াল সার্ভের প্রয়োজন হলে নিতে হবে অনুমতি৷ স্থানীয় থানা ও প্রশাসনের যথাযথ অনুমতি বা ছাড়পত্র ছাড়া এরিয়াল সার্ভে করা যাবে না৷ কেউ যদি এই নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের করা হবে৷

[কাজে না আসায় বেঁধে মার, মধ্যপ্রদেশে ফিরল ক্রীতদাস প্রথা]

ধৃত সুপর্ণা নাথ কোনও অনুমতি ছাড়াই চারমিনারের ওপর দিয়ে ড্রোন উড়িয়েছে৷ তাই ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারাতেও মামলা রুজু হয়েছে৷ জঙ্গি হামলার সতর্কতা জারির পর বৃহস্পতিবার রাতের এই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ কেন এই কাজ করল সুপর্ণা, তা জানতে জেরা করা হচ্ছে তাকে৷

The post নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, চারমিনারের উপর দিয়ে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার যুবতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement