shono
Advertisement

Breaking News

Bengaluru

রাগের মাথায় লিভ-ইন পার্টনারকে সঙ্গে নিয়ে সাততলা থেকে মরণঝাঁপ তরুণীর! তারপর...

জানা গিয়েছে, বছর তেইশের তরুণী জননী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুর একটি পিজিতে লিভ-ইন করতেন এক যুবকের সঙ্গে। দু'জনেই তামিলনাড়ুর পুদুচেরির বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা বেঙ্গালুরুতে থাকতেন।
Published By: Arpita MondalPosted: 10:10 AM Aug 31, 2026Updated: 10:43 AM Aug 31, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ কাণ্ড! লিভ-ইন পার্টনারের সঙ্গে বচসার পরেই টানতে টানতে নিয়ে গিয়ে সাততলা থেকে মরণঝাঁপ তরুণীর। ঘটনাস্থলেই মৃত্যু ওই মহিলার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ধুকছেন যুবক। জানা গিয়েছে, বছর তেইশের তরুণী জননী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুর একটি পিজিতে লিভ-ইন করতেন এক যুবকের সঙ্গে। ৩০ বছর বয়সী ওই যুবক একটি লজিস্টিক কোম্পানিতে কর্মরত। দু'জনেই তামিলনাড়ুর পুদুচেরির বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা বেঙ্গালুরুতে থাকতেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার ওই যুগলের মধ্যে কোনও কারনে বচসা বাধে। আর তারপরেই চরম সিদ্ধান্ত! রাগের মাথায় ওই তরুণী, যুবককে টানতে টানতে বারান্দার কাছে নিয়ে গিয়েই ঝাঁপ দেন সাততলা থেকে।

পুলিশ সূত্রে খবর, রবিবার ওই যুগলের মধ্যে কোনও কারনে বচসা বাধে। আর তারপরেই চরম সিদ্ধান্ত! রাগের মাথায় ওই তরুণী, যুবককে টানতে টানতে বারান্দার কাছে নিয়ে গিয়েই ঝাঁপ দেন সাততলা থেকে। এরপরই উপর থেকে সোজা নিচে পড়েন তরুণী। তবে মাটিতে আছড়ে পড়ার আগে যুবক আটকে যায় আবাসন চত্বরের একটি গাছের ডালে। ঘটনাস্থলে তরুণীর মৃত্যু হলেও গুরুতর জখম যুবক চিকিৎসাধীন হাসপাতালে।

তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল, আবাসনের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিছক রাগের বশেই এমন চরম সিদ্ধান্ত, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, তদন্তে বেঙ্গালুরু পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement