shono
Advertisement
Cancer Hub

ভিনরাজ্যে চিকিৎসার জন্য যাওয়ার দিন শেষ, বাংলায় এবার ১০ তলা ক্যানসার হাব

একছাদের তলায় মিলবে একাধিক চিকিৎসা পরিষেবা। বাংলাতেই এবার অত্যাধুনিক ক্যানসার হাব। ক্যানসার রোগীদের আগামী দিনে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন কমবে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছর এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে সরকারি পরিকাঠামোয় বাংলার নতুন ১০ তলা ক্যানসার হাব।
Published By: Suhrid DasPosted: 04:28 PM Feb 06, 2026Updated: 05:51 PM Feb 06, 2026

একছাদের তলায় মিলবে একাধিক চিকিৎসা পরিষেবা। বাংলাতেই এবার অত্যাধুনিক ক্যানসার হাব। ক্যানসার রোগীদের আগামী দিনে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন কমবে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। চলতি বছর এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে সরকারি পরিকাঠামোয় বাংলার নতুন ১০ তলা ক্যানসার হাব। আগামী ২০ বছরের মধ্যে দেড়গুণ বৃদ্ধি পাবে ক্যানসার রোগী! বিশ্বস্বাস্থ্য সংস্থা এই সাবধানবাণী ইতিমধ্যেই শুনিয়েছে। সেখানে রাজ্যের এই কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই হাবে রোগীরা চিকিৎসা পরিষেবা নিয়ে একদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন। খুব প্রয়োজন ছাড়া হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। এমনই সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisement

রাজ্যে এই কর্মকাণ্ডে প্রাথমিকভাবে শুরু হচ্ছে সার্জিকাল অঙ্কোলজি, মেডিক্যাল অঙ্কোলজি, রেডিওথেরাপির ওপিডি। ধীরে ধীরে শুরু হবে ইন্ডোর পরিষেবাও। ক্যানসার চিকিৎসায় উৎকর্ষ কেন্দ্র গড়তে হবে, স্বপ্ন দেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসএসকেএম হাসপাতালে ক্যানসার সচেতনতার অনুষ্ঠানে নয়া ক্যানসার হাবের চেয়ারম্যান ডা. অলোক ঘোষ দস্তিদার জানিয়েছেন, সেই ক্যানসার হাবের ওপিডি চালু হচ্ছে এপ্রিল মাস থেকে। ইতিমধ্যেই চলে এসেছে প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি। যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ব্র‍্যাকিথেরাপি মেশিন। পূর্ব ভারতে এই প্রথম কোনও সরকারী চিকিৎসা কেন্দ্র যেখানে বসছে এই মেশিন। কি এই ব্র‍্যাকিথেরাপি? এই পদ্ধতিতে ক্যানসার টিউমারের একদম কাছে রেডিয়েশন দিয়ে ক্যানসার কোষ ধ্বংস করা হয়। ফলে আশেপাশের সুস্থ টিস্যু কম ক্ষতিগ্রস্ত হয়।

প্রতীকী ছবি।

সূত্রের খবর রেডিওথেরাপিরও সমস্ত মেশিন ইতিমধ্যেই চলে এসেছে ক্যানসার হাবে। অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে সেইসব যন্ত্র। মাস দুয়েকের মধ্যে ওই ছাড়পত্র চলে আসবে বলে মনে করছেন ক্যানসার বিশেষজ্ঞরা। এসএসকেএম হাসপাতালের বিপরীতে জিপ্লাস নাইন এই ক্যানসার হাবে থাকছে উন্নত প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা। কী কী থাকছে সেখানে? ডা. অলোক ঘোষ দস্তিদার জানিয়েছেন, একই ছাদের তলায় অত্যাধুনিক রেডিওথেরাপি, উচ্চতর কেমোথেরাপি, এক্সপার্ট মেডিক্যাল অঙ্কোলজি বাংলায় এই প্রথম। এই ক্যানসার হাবের মাধ্যমেই বাংলায় সরকারী ক্ষেত্রে প্রথম চালু হচ্ছে ক্যানসার চিকিৎসার ডে কেয়ার সেন্টার। অর্থাৎ এটি এমন একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র, যেখানে রোগী দিনে চিকিৎসা নিয়ে একই দিনে বাড়ি ফিরে যেতে পারবেন। হাসপাতালে ভর্তি (ইনডোর) থাকতে হবে না।

কেবল ক্যানসার সম্পর্কিত এই প্যাথোলজি বিভাগে ক্যানসার নির্ণয়ের সমস্ত টেস্ট একছাতার তলায়। বায়োপসি, এফএনএসি, হিস্টোপ্যাথলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, টিউমার মার্কার টেস্ট হবে এখানে। অদূর ভবিষ্যতে এখানে প্যাথোলজিতে ডিএম কোর্স চালু করা হবে।

নয়া ক্যানসার হাবে থাকবে অঙ্কো প্যাথোলজি বিভাগ। কেবল ক্যানসার সম্পর্কিত এই প্যাথোলজি বিভাগে ক্যানসার নির্ণয়ের সমস্ত টেস্ট একছাতার তলায়। বায়োপসি, এফএনএসি, হিস্টোপ্যাথলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, টিউমার মার্কার টেস্ট হবে এখানে। অদূর ভবিষ্যতে এখানে প্যাথোলজিতে ডিএম কোর্স চালু করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, তুখোড় সার্জিকাল অঙ্কোলজি টিমের সঙ্গে ক্যানসার হাবে বিশেষ জায়গা থাকছে প্যালিয়েটিভ কেয়ারের জন্যও। ক্যানসার আক্রান্ত রোগীর নানান মানসিক সমস্যা দেখা যায়। এছাড়াও অস্ত্রোপচার পরবর্তী শারীরিক নানা যন্ত্রণার শিকার হন কর্কট আক্রান্ত। প্যালিয়েটিভ কেয়ার মেডিসিন বিভাগে সেই দিকটিও যত্ন নিয়ে দেখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement