shono
Advertisement

Muchipara Case: ২ দিনের পুলিশ হেফাজতে ধৃত BJP নেতা সজল ঘোষ, দায়ের তৃতীয় FIR

সজল ঘোষের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে।
Posted: 02:55 PM Aug 14, 2021Updated: 07:12 PM Aug 14, 2021

গোবিন্দ রায়: খারিজ জামিনের আবেদন। আপাতত ২ দিন পুলিশ হেফাজতেই থাকতে হবে মুচিপাড়া কাণ্ডে ধৃত বিজেপি নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)। শনিবার দুপুরে তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ৮ দিন নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করার আবেদন জানায় পুলিশ। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। পরিবর্তে তাকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার ফের তাকে আদালতে পেশ করা হবে। এদিকে, শনিবারই মুচিপাড়া কাণ্ডে তৃতীয় এফআইআর দায়ের হয়।

Advertisement

ধৃত সজল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, অস্ত্র মজুত এবং ক্যাশবাক্স ভেঙে টাকা লুঠের অভিযোগ রয়েছে। তাই ওই বিজেপি নেতার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়। এদিকে, এই ঘটনায় শনিবার তৃতীয় এফআইআর দায়ের হয়। তবে নির্দিষ্ট কারও নামে মামলা রুজু হয়নি। এফআইআর (FIR) দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আদালতে তোলার আগে শনিবার সকালে সজল ঘোষের বাড়ির সামনে ভিড় জমান তার অনুগামীরা। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই বিজেপি নেতাকে, এমন পোস্টারে ঢেকেছে সজল ঘোষের বাড়ি লাগোয়া এলাকা। সজল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে তোলার সময় সেখানেও ভিড় জমান বহু অনুগামী। “এমন ঘটনার সাক্ষী  আগে কোনওদিন হইনি”, বলেই আদালতে তোলার সময় দাবি সজল ঘোষের। 

[আরও পড়ুন: Kabul থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে Taliban, আফগানিস্তানে নতুন ফৌজ পাঠাচ্ছে America]

উল্লেখ্য, মুচিপাড়া (Muchipara) কাণ্ডের সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এক তরুণীর শ্লীলতাহানি ও ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল ওই এলাকায়। পরবর্তীতে তৃণমূলের তরফে থানায় অভিযোগ করা হয় বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়্যারের ক্লাব কমিটির অন্যতম সদস্য সজল ঘোষের বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে তার বাড়িতে পৌঁছয় পুলিশ। সজলবাবুর দাবি, মিথ্যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। তাই কোনওভাবেই পুলিশের হাতে ধরা দেবেন না তিনি। তিনি সাফ জানিয়েছিলেন, প্রয়োজনে দরজা ভেঙে গ্রেপ্তার করুক পুলিশ। এরপরই আরও বাহিনী পৌঁছয় সজল ঘোষের বাড়ির সামনে। দরজা ভেঙে সজলবাবুর বাড়িতে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। বলপূর্বক সজল ঘোষকে নিয়ে যাওয়া হয় মুচিপাড়া থানায়। ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িতে পড়েন তৃণমূল-বিজেপি কর্মীরা। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দুই দলের কর্মীরাই এরপর পৌঁছায় মুচিপাড়া থানায়। সেখানে বিক্ষোভ দেখায় তাঁরা।

[আরও পড়ুন: ‘Mamata-কে ধমকিয়ে চমকিয়ে ভয় দেখানো যাবে না’, ত্রিপুরায় বসেই BJP-কে হুঙ্কার TMC’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement