shono
Advertisement
Kolkata Airport

মাঝ আকাশে বারবার চক্কর, দমদমে জরুরি অবতরণ ব্যাঙ্ককগামী বিমানের! কী কারণ?

বিমানটিতে ২৬৮ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বার ছিলেন।
Published By: Jaba SenPosted: 08:13 PM Sep 13, 2026Updated: 08:15 PM Sep 13, 2026

রবিবার কলকাতা বিমানবন্দরে অবতরণ করল ব্যাঙ্ককগামী একটি বিমান। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতায় জরুরি অবতরণ করতে হয়েছে পাইলটকে। বিমানটি প্যারিস থেকে ব্যাঙ্ককে যাচ্ছিল। কলকাতার আকাশ দিয়ে বিমানটি যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর জেরে কলকাতার আকাশে বেশ কয়েকবার চক্কর কাটতে থাকে। এরপর কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করানো হয়। তবে শুধু যান্ত্রিক ত্রুটি নয়, জরুরি অবতরণের পিছনে থাকতে পারে আরও একটি কারণ।

Advertisement

এই বিমানে ২৬৮ জন যাত্রী ও ১২ জন ক্রু মেম্বার ছিলেন। প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তাঁদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। তাঁদের হোটেলে নিয়ে রাখা হয়েছে। জানা গিয়েছে, বিমানটি কলকাতা বিমানবন্দরের ১১৫ নম্বর বে'তে রয়েছে। তবে এখনও পর্যন্ত বিমানের যান্ত্রিক ত্রুটি মেরামতি করা যায়নি। বিমান মেরামতে কতক্ষণ সময় লাগবে, যাত্রীদের কীভাবে গন্তব্যে পৌঁছানো হবে তা এখনও জানা যায়নি। তবে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুধু যান্ত্রিক ত্রুটি নয়, বিমানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানিও ছিল না। এর জেরে জরুরি ভিত্তিতে বিমানের পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। অনুমতি পেয়েই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট।

উল্লেখ্য, রবিবার সকালেই জয়পুরে জরুরি অবতরণ করে ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি নজরে আসে পাইলটের। তৎক্ষণাৎ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। পরামর্শমতো দিল্লির পরিবর্তে বিমানটিকে নিকটবর্তী জয়পুরের দিকে ঘোরানো হয়। বিমানটিকে জরুরি অবতরণ করাতে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় বিমানবন্দরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement