shono
Advertisement
Samik Bhattacharya

‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান দিলে হাসপাতাল ঘুরে ফিরতে হবে! কার্গিল দিবসে হুঁশিয়ারি শমীকের

Published By: Suhrid DasPosted: 03:04 PM Jul 26, 2026Updated: 03:26 PM Jul 26, 2026

কলকাতায় দাঁড়িয়ে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’, ‘আজাদি’ স্লোগান দিলে ছেড়ে কথা বলা হবে না! যারা এই স্লোগান দেবেন, তাঁদের সরকারি হাসপাতাল ঘুরে ফিরতে হবে! কার্গিল দিবসে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। কার্গিল দিবস উপলক্ষ্যে আজ, রবিবার সকালে কলকাতার বিটি রোড এলাকায় শহিদ কণাদ ভট্টাচার্যের মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। সেখানেই তিনি দেশভাগ প্রসঙ্গ থেকে কাশ্মীর ইস্যু নিয়ে বক্তব্য রাখেন।

Advertisement

কার্গিল যুদ্ধে শহিদ হয়েছিলেন উত্তর কলকাতার বাসিন্দা, ভারতীয় জওয়ান কণাদ ভট্টাচার্য। তাঁর প্রতিকৃতিতে এদিন শ্রদ্ধা জানানো হয়। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারতকে বরাবর সমস্যায় ফেলার চেষ্টা করে। স্বাধীনতার আন্দোলনের প্রসঙ্গ, ইতিহাস তাঁর বক্তব্যে তুলে ধরেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দেশ বিরোধী শক্তিদের কখনওই ছেড়ে দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ব্যবস্থা হবে। আরও একবার জোরালো বার্তা দিয়েছেন বাংলার বিজেপির রাজ্য সভাপতি।

নিট বিতর্কে আন্দোলনে নামে ছাত্ররা। দিল্লির যন্তর মন্তরের সামনে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলে আন্দোলন। কলকাতাতেও শুক্রবার ছাত্ররা মিছিল করেছিল। ধর্মতলায় সেই মিছিল থেকে হিংসা ছড়ায়! সাংবাদিক নিগ্রহের ঘটনাও ঘটেছিল! কলকাতায় দাঁড়িয়ে আজাদির স্লোগানও দেওয়া হয়েছে! সেই নিয়ে কমিউনিস্টের নিশানা করেছেন শমীক। তাঁর কথায়, "দেশ বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে। আর এখানকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল। ২৮টা টুকরোতে ভাঙতে চেয়েছিল। ওরাই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল। আমরা পুলিশকে বলছি আইন আইনের পথে চলবে।"

এরপরই শমীক জানিয়েছেন, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে সরাসরি কেউ যেন বাড়ি না ফিরতে পারে। তাঁদের যেন সরকারি কোনও হাসপাতালের ওপিডি ঘুরে ফিরতে হয়। পুলিশকেও এই বিষয়ে আগামী দিনে বলা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement