shono
Advertisement

লোকসভায় টার্গেট অর্ধেক আসন, রাজ্য নেতাদের রণনীতি ঠিক করে দিলেন অমিত

একচুলও জমি ছাড়া যাবে না তৃণমূলকে, কড়া বার্তা দিলীপ ঘোষদের৷ The post লোকসভায় টার্গেট অর্ধেক আসন, রাজ্য নেতাদের রণনীতি ঠিক করে দিলেন অমিত appeared first on Sangbad Pratidin.
Posted: 07:18 PM Jun 27, 2018Updated: 07:48 PM Jun 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে আল আউট আক্রমণে যেতে হবে তৃণমূলের বিরুদ্ধে৷ কোনও আপোস নয়৷ দু’দিনের রাজ্য সফরে এসে কোর কমিটির বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্বকে এমনই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বললেন ঝাঁপাতে হবে পঞ্চাশ শতাংশ আসন জেতার লক্ষ্যে৷ বিস্তারিত ভাবে খোঁজ-খবর নিলেন, আগের দু’বারের সফরে তাঁর দিয়ে যাওয়া হোমওয়ার্ক কতটা শেষ করতে পেরেছেন রাজ্য নেতারা সেই বিষয়ে৷

Advertisement

[মধ্য কলকাতার চাঁদনি চক থেকে উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট]

বুধবার সকালে নির্ধারিত সময়ের ঘণ্টাখানের পরে কলকাতা বিমানবন্দরের অবতরণ করেন অমিত শাহ৷ সেখান তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির মহিলা মোর্চার সদস্যরা৷ উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়৷ সেখান থেকে দুপুর ১টা ১৫ নাগাদ পোর্ট গেস্ট হাউসে যান শাহ৷ সেখানেই রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক করেন৷ সূত্রের খবর, দু’ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে রাজ্য নেতৃত্বকে ২০১৯-এর লোকসভার রণকৌশল বাতলে দিয়েছেন তিনি৷ জানিয়েছেন, নির্বাচনের সময়ে বাংলায় লাগাতার প্রচারে আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু তার আগে রাজ্য নেতাদের দলের ভিত আরও শক্ত করতে হবে৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা কোনও ইস্যু ছাড়া যাবে না৷ সমস্ত ইস্যুতে প্রতিবাদের সুর চড়াতে হবে৷

কেবল রণকৌশল তৈরি করে দেওয়াই নয়, রাজ্যে গেরুয়া শিবিরে সংগঠনের বিষয়েও খোঁজ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ গত দু’বার রাজ্য সফরে এসে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের বেশকিছু হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলেন তিনি৷ তার মধ্যে অন্যতম ছিল, সমস্ত বুথে কমিটি তৈরি করার কাজ৷ তবে রাজ্যের নেতার শাহের সামনে যে রিপোর্ট পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে এখনও ৩৫ শতাংশ বুথে কমিটি তৈরি হয়নি৷ কেন হয়নি? সেই প্রশ্নই নেতাদের করেন শাহ৷ যার উত্তরে শাসকদলের সন্ত্রাসকেই দায়ী করেছেন পদ্ম শিবিরের নেতারা৷ টোটকা হিসাবে শাহ জানিয়েছেন, কেন্দ্র সম্পূর্ণ ভাবে তাদের সাহায্য করতে প্রস্তুত, রাজ্য নেতৃত্ব যেন পিছপা না হন৷

[কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহালের সিদ্ধান্ত, অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]

দলের আইটি সেলের কর্মীদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের৷ বিকালে হাওড়ার শরৎসদনে বুদ্ধিজীবীদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি৷ বুদ্ধিজীবীদের মধ্যে কে কে শাহের মুখোমুখি হবেন তা নিয়ে তৈরি হয়েছে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা৷ আগামিকাল পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবেন শাহ৷ সেখানে গিয়ে মৃত দুই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি৷ করবেন জনসভা৷ তবে তার আগে পুজো দেবেন কালীঘাট মন্দিরে৷

The post লোকসভায় টার্গেট অর্ধেক আসন, রাজ্য নেতাদের রণনীতি ঠিক করে দিলেন অমিত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement