দশটি করে প্রশ্ন। জনসংঘ থেকে বিজেপি সম্পর্কে। পরীক্ষায় পাস করলেই সার্টিফিকেট। সরল অ্যাপে অংশ নিতে হবে এই প্রশিক্ষণে। নতুন ভূমিকায় কর্মীদের খাপ খাওয়াতে শুরু হচ্ছে প্রশিক্ষণ শিবির। বিজেপির এই শিবির চলবে ২৫ জুন থেকে ২৬ জুলাই, একমাসব্যাপী, জেলায় জেলায়।
'রেজিমেন্টেড' দল হচ্ছে বিজেপি। দলীয় শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় অন্তর দলের নেতা-কর্মীদের দলীয় আদর্শ সম্পর্কে সচেতন করতে জেলায় জেলায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বিজেপি।
বাংলায় বিজেপি (Bengal BJP) এখন শাসকপক্ষ। নতুন ভূমিকায় কীভাবে দলের কর্মীরা খাপ খাওয়াবেন সেই প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি সরল অ্যাপেও প্রশ্নের উত্তর দিয়ে পাস করতে হবে। সরল অ্যাপে থাকবে একাধিক প্রশ্ন, যেমন ১) বিজেপি পার্টির প্রতিষ্ঠা কবে হল? ২) বিজেপির পঞ্চনিষ্ঠায় কী কী আছে? ৩) জনসংঘ কবে প্রতিষ্ঠা হয়েছিল? ৪) বিজেপির প্রথম সভাপতি কে? ৫) একাত্ম মানবতাবাদ কত সালে গ্রহণ করা হয়? এরকম একাধিক প্রশ্ন থাকবে আর তার উত্তর দিতে হবে বিজেপি কর্মীদের। নিতে হবে সার্টিফিকেট।
'রেজিমেন্টেড' দল হচ্ছে বিজেপি। দলীয় শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময় অন্তর দলের নেতা-কর্মীদের দলীয় আদর্শ সম্পর্কে সচেতন করতে জেলায় জেলায় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বিজেপি। কোন আদর্শের উপরে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ তৈরি করেছিলেন। জনসংঘ থেকে কী ভাবে বিজেপি তৈরি হয়েছিল, সেই ইতিহাসও জানানো হয়। বাংলায় শাসক হিসাবে একেবারেই নতুন। ফলে দলের সঙ্গে সরকারের সমন্বয় জরুরি। বাংলার বিজেপি সরকারকে সহযোগিতা করা, বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারের উপরেই জোর দিতে হবে কর্মীদের। এসবই কীভাবে করতে হবে সেই প্রশিক্ষণও চলবে। প্রশিক্ষণ শিবিরগুলির মাধ্যমে ওই নতুন কর্মীদের দলের আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল করা হবে। শিবিরে কী কী বিষয়ে শেখানো হবে, কারা কোন বিষয়ে শেখাবেন এবং কবে কোথায় আয়োজন হবে-সামগ্রিক ভাবে তা দেখছেন রাজ্য বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দলের ভাবধারা, আদর্শ শেখানো হবে প্রশিক্ষণ শিবিরগুলিতে। এর সঙ্গে সরকারের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও থাকবে। প্রথমে মণ্ডলে পরে জেলায় এবং শেষে রাজ্য নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে।"
