shono
Advertisement

Breaking News

Howrah Corporation Election

হাওড়া দখলে বাড়তি গুরুত্ব, পৃথক ইস্তেহার বিজেপির, নেওয়া হচ্ছে বিশিষ্টদের পরামর্শ

হাওড়াতে ৫০টি ওয়ার্ডকে বাড়িয়ে ডিলিমিটেশন করে নির্বাচন কমিশন ৬৮টি ওয়ার্ড তৈরি করেছে। ৬৮টি ওয়ার্ডেরই কমিটি তৈরি করেছে বিজেপি।
Published By: Kousik SinhaPosted: 04:08 PM Sep 01, 2026Updated: 07:45 PM Sep 01, 2026

হাওড়া পুরসভার ভোটের (Howrah Corporation Election) আগে হাওড়া পুরসভার জন্য তৈরি হবে আলাদা ঘোষণাপত্র বা ইস্তেহার হবে। হাওড়ার বিশিষ্ট নাগরিকরা সেই ঘোষণাপত্র বা ইস্তেহার তৈরি করবেন। হাওড়ার জন্য কী কী হওয়া উচিত তা সেই ঘোষণাপত্রে লিখবেন বিশিষ্টরা। সোমবার হাওড়া জেলা বিজেপির ডাকা হাওড়া পুরসভার ভোট সংক্রান্ত একটি বিশেষ সাংগঠনিক বৈঠক হয়। হাওড়া পুরসভার ভোটের দায়িত্ব পাওয়া দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার নেতৃত্বে এই বৈঠক হয়। যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

রাহুল সিনহা জানান, ‘‘প্রত্যেকটা ওয়ার্ডে কী সমস্যা আছে কীভাবে ওয়ার্ডকে পিছিয়ে দেওয়া হয়েছে তার উপর প্রতি ওয়ার্ডে একটা করে চার্জশিট আমরা পাবলিশ করব। সেই চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গেছে।’’

সাংগঠনিক বৈঠকের পর রাহুল সিনহা বলেন, ''হাওড়া পুরসভার জন্য আলাদা ঘোষণাপত্র এবার হবে। হাওড়ার বিশিষ্ট নাগরিকদের কাছে আমরা যাব। বিশিষ্ট নাগরিকদের বাড়িতে গিয়ে তাঁদের কাছ থেকে তাঁদের পরামর্শ নেব আগামীদিনে হাওড়ার জন্য কী কী করা উচিত ও ঘোষণাপত্রে কী কী রাখা উচিত। বিজেপির ম্যানুফেস্টো নামে হলেও আসলে এটা হবে জনগণের ম্যানুফেস্টো। মানুষ সেই ম্যানুফেস্টে তার মতামত দিতে পারবেন।’’ প্রসঙ্গত, সবকিছু ঠিক থাকলে পুজোর পরেই কলকাতা এবং হাওড়া পুরসভায় নির্বাচন হতে পারে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দু’জায়গাতেই প্রস্তুতি নিচ্ছে বিজেপি। রবিবার কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠক হয়। তার পর সোমবারই হাওড়ায় একইভাবে সাংগঠনিক বৈঠক করেন জেলা বিজেপি নেতৃত্ব। এদিন বৈঠকে মন্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাওড়াতে ৫০টি ওয়ার্ডকে বাড়িয়ে ডিলিমিটেশন করে নির্বাচন কমিশন ৬৮টি ওয়ার্ড তৈরি করেছে। ৬৮টি ওয়ার্ডেরই কমিটি তৈরি করেছে বিজেপি। ওয়ার্ড কমিটি ও ইলেকশন কমিটি দু’টিই তৈরি করেছে তারা। এদিন সব ওয়ার্ড প্রেসিডেন্টদেরই বিশেষ সাংগঠনিক বৈঠকে ডাকা হয়েছিল। রাহুল সিনহা আরও বলেন, ‘‘আমরা হাওড়া পুরসভাকে একটি মডেল পুরসভা করব। এটা আমাদের অঙ্গীকার। এবার যদি ট্রিপল ইঞ্জিন সরকার হয় তাহলে হাওড়ার উন্নয়ন আরও ট্রিপল গতিতে হবে। ডবল ইঞ্জিন সরকারের সাথে হাওড়ার ইঞ্জিনকে যুক্ত করে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে হবে। আমাদের কার্যকতারা হাওড়ার নাগরিকদের কাছে যাবে ট্রিপল ইঞ্জিন সরকার করার জন্য।’’ রাহুল সিনহা জানান, ‘‘প্রত্যেকটা ওয়ার্ডে কী সমস্যা আছে কীভাবে ওয়ার্ডকে পিছিয়ে দেওয়া হয়েছে তার উপর প্রতি ওয়ার্ডে একটা করে চার্জশিট আমরা পাবলিশ করব। সেই চার্জশিট তৈরির কাজ শুরু হয়ে গেছে।’’ হাওড়া পুরসভার ভোট নিয়ে তৃণমূলের সমালোচনা করে রাহুল বলেন, ‘‘হাওড়া পুরসভা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। তৃণমূল কংগ্রেস জানতো হাওড়ার নির্বাচনে তারা জিততে পারবে না। তাই শুধুমাত্র রাজনৈতিক কারণে তারা হাওড়ায় দীর্ঘদিন পুরসভার নির্বাচন করায়নি।’’ পাশাপাশি তিনি জানান, ‘‘আগামী পুরভোটে হাওড়া পুরসভায় বিজেপির প্রার্থী হবেন তাঁরাই যাঁরা মানুষের কাছে পরিচিত, যাঁদের ওয়ার্ড সম্পর্কে ধারণা রয়েছে, ইমেজ স্বচ্ছ আছে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement