shono
Advertisement

বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ

গ্রেপ্তার করা হয় বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহাকেও The post বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM May 25, 2017Updated: 09:08 AM May 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে শহর৷ পাঁচ দিক থেকে মিছিল করে লালবাজারে পৌঁছনোর পরিকল্পনা ছিল গেরুয়া শিবিরের৷ ব্রেবোর্ন রোডেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কর্মীদের৷ পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয়৷ বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়৷ ভাঙচুর করা হয় সরকারি গাড়িও৷

Advertisement

ডেপুটেশন জমা দিতে গেলে কেন এত পুলিশকর্মীর প্রহরা, সে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ এদিকে পুলিশের উপরই জোর আক্রমণ শানাল বিজেপি সমর্থকরা বলেই অভিযোগ৷ ব্রেবোর্ন রোডে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি৷ পুলিশ তাঁদের বোঝানোর চেষ্টা করে৷ কিন্তু কোনও ফল হয় না৷ জলকামান ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ৷ কিন্তু পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে কর্মীদের৷ এর মধ্যেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ বিজেপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে মাথা ফাটে বেশ কয়েকজন পুলিশকর্মীর৷ বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন৷ টায়ারে আগুন লেগে যে কোনও সময় বিস্ফোরণের সম্ভাবনা ছিল৷ আর একটি সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়৷

এদিকে মিছিল চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাহুল সিনহা ও লকেট চট্টোপাধ্যায়৷ ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ও ঢিল ছোড়া হতে থাকে৷ বিস্ফোরণের শব্দও শোনা যায়৷ পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয়, কিন্তু তাতেও কোনও কাজ হয়নি৷ শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে৷

লকেট চট্টোপাধ্যায়-সব বেশ কয়েকজন অসুস্থ বিজেপি কর্মীকে ভর্তি করা হয় মেডিক্যাল কলেজে৷ রাহুল সিনহার অভিযোগ, নেত্রীদের  হেনস্তা করছে পুলিশ৷ অযথা আক্রমণ করেছে৷ কাঁদানে গ্যাসের শব্দকে বোমার শব্দ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ বলেও অভিযোগ বিজেপির৷ পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন তিনি৷ রূপা গঙ্গোপাধ্যায় বলেন, বহু বিজেপি সমর্থকরা আহত হয়েছেন৷ এর বিচার চেয়েছেন তিনিও৷

ছবি- অরিজিৎ সাহা

The post বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার