shono
Advertisement
Sarsuna

বাড়ির কাছেই যুবক খুন? ভোটের আগে সরশুনায় রাস্তায় উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ!

ভোটের মুখে বেহালা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। বাড়ির অদূরেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সরশুনা এলাকায়। মৃতের নাম ভোলানাথ বিশ্বাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কুকুর নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা।
Published By: Suhrid DasPosted: 01:37 PM Apr 18, 2026Updated: 02:51 PM Apr 18, 2026

ভোটের মুখে বেহালা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। বাড়ির অদূরেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সরশুনা (Sarsuna) এলাকায়। মৃতের নাম ভোলানাথ বিশ্বাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কুকুর নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দারা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ৩৯ বয়সের ভোলানাথ বিশ্বাস বেহালার সরশুনা এলাকার বাসিন্দা। সরশুনা থানার বাগপোতা রোডের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন তিনি। গতকাল, শুক্রবার রাত ১১টা নাগাদ স্থানীয়রা তাঁকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন! চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা রাস্তায় বেরিয়ে ওই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় থানায়।

সরশুনা (Sarsuna) থানার পুলিশ ঘটনাস্থলে যায়। জানা গিয়েছে, ওই যুবকের ঘাড়ে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান। লালবাজার হোমি সাইটের টিম রাতেই ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ কুকুর নিয়ে তদন্তকারীরা তল্লাশি চালান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

ওই ব্যক্তির সঙ্গে কি কারও শত্রুতা ছিল? রাস্তাতেই খুন করা হয়েছে? নাকি অন্য কোথাও ওই ঘটনা ঘটেছে? সেই প্রশ্ন উঠেছে। ভোটের আগে দক্ষিণ কলকাতার সরশুনায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement