shono
Advertisement

প্রবেশিকার দায়িত্বে যাদবপুরের অধ্যাপকরাই, ওয়েবসাইটে সূচি প্রকাশ করবে কর্তৃপক্ষ

ভরতির জন্য আবেদনকারীর সংখ্যা ১৫,০০০। The post প্রবেশিকার দায়িত্বে যাদবপুরের অধ্যাপকরাই, ওয়েবসাইটে সূচি প্রকাশ করবে কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:55 PM Jul 11, 2018Updated: 05:25 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অচলাবস্থা কেটেছে। ফিরেছে যাদবপুরের প্রবেশিকা পরীক্ষা। গতকাল এই ঘোষণা হওয়ার পরই আন্দোলন তুলে নিয়েছেন পড়ুযারা। তারপরই ছন্দে ফিরছে বিশ্ববিদ্যালয়। আজ কর্তৃপক্ষ জানিয়ে দিল, প্রবেশিকা পরীক্ষা নেবেন অধ্যাপকরাই। ভরতিতে বাইরের কোনও এজেন্সির কোনও ভূমিকা থাকবে না। আজই ওয়েবসাইটে প্রবেশিকার সূচিও প্রকাশ করে দেওয়া হবে।

Advertisement

[  ফের ফেসবুকে প্রতারণা, তরুণীর কাছ থেকে নগদ ও গয়না হাতিয়ে উধাও ‘প্রেমিক’ ]

পড়ুয়াদের লাগাতার আন্দোলন। টানা অনশন। তার জেরেই যাদবপুরে আবার প্রবেশিকা ফিরেছে। এর আগে প্রবেশিকার ঘোষণা করেও তা ফিরিয়ে নেওয়া হয়। এর বিরুদ্ধেই আন্দোলনের পথে নামেন পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, যাদবপুরকে তার স্বাধিকার ফিরিয়ে দিতে হবে। শেষমেশ সে দাবি মেনে নেওয়া হয়েছে। যে কটি বিষয়ে প্রবেশিকা হয়, সে কটি বিষয়ে আগের মতো পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ধাঁচে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে পরীক্ষার প্রশ্নপত্র কারা তৈরি করবেন তা নিয়ে খানিকটা ধোঁয়াশা থাকছে। যাদবপুরের অধ্যাপকরাই তা করবেন নাকি বাইরের সাহায্য নেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট নয়। তবে পরীক্ষার দায়িত্বে থাকছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই। রেজিস্ট্রার ও কলাবিভাগের ডিন-ই পুরো বিষয়টির দেখভাল করবেন। তবে অল্প সময়ের মধ্যে পরীক্ষার বন্দোবস্তের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেওয়া হতে পারেও বলে খবর।

[  হাসপাতালের পাইপ বেয়ে পালানোর চেষ্টা, প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় ধরা পড়ল বন্দি ]

প্রবেশিকার জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ১৫,০০০। ২১ জুলাই থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রথমদিন হবে ইংরেজির প্রবেশিকা। ২৩ জুলাই থাকছে বাংলার পরীক্ষা, ২৪ জুলাই তুলনামূলক সাহিত্য, ২৫ জুলাই আন্তর্জাতিক সম্পর্কের পরীক্ষা। বিস্তারিত সূচি আজই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক আবেদনকারীকে এসএমএস করে পরীক্ষার দিন জানিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। যাদবপুরের প্রবেশিকার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের হাতে থাকাই উচিত বলে মত দিয়েছিলেন শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেনের মতো প্রাক্তন অধ্যাপকরা। সে ব্যবস্থাই বহাল থাকছে। বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বর আর প্রবেশিকার নম্বরের ভিত্তিতেই আগের মতো যাদবপুরে ভরতি হতে পারবেন আবেদনকারীরা।

The post প্রবেশিকার দায়িত্বে যাদবপুরের অধ্যাপকরাই, ওয়েবসাইটে সূচি প্রকাশ করবে কর্তৃপক্ষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement