shono
Advertisement
Sealdah division

সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল, যাত্রা পথে পরিবর্তন একাধিক ট্রেনের

বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনে সিগন্যাল রক্ষাণাবেক্ষণের কাজ করা হবে।
Published By: Subhankar PatraPosted: 08:27 PM Mar 27, 2026Updated: 09:35 PM Mar 27, 2026

সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। দূরপল্লার ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, শনি ও রবিবার সিগন্যাল মেরামতির কাজের জন্য পাওয়ার ব্লক নেওয়া হবে। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

Advertisement

বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোররাত পর্যন্ত পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশনে সিগন্যাল রক্ষাণাবেক্ষণের কাজ করা হবে। তার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে রবিবার ভোররাত ৩টে ৫০ মিনিট পর্যন্ত, চার ঘণ্টা কাজ চলবে। তার জন্য বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।

জানানো হয়েছে, শনিবার আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ শিয়ালদহ-ডানকুনি বাতিল করা হয়েছে। বাতিল থাকছে আপ ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট লোকাল। চলবে না আপ ৩১৪৪৭ ও ডাউন ৩১৪৫০ শিয়ালদহ-নৈহাটি লোকালও। বাতিলের তালিকায় রয়েছে ডাউন ৩১৮৪৪ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল ও আপ ৩১৯২৭ ও ডাউন ৩১৯২৮ শিয়ালদহ-গেদে লোকাল। রবিবার আপ ৩১৮১১ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল বাতিল করা হয়েছে।

অন্যদিকে এই দুই দিন একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার যাত্রাশুরু করা ৬৩০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে রানাঘাটে যাত্রা শেষ করবে। শনিবার ৩১৫৪২ ডাউন শান্তিপুর লোকাল শিয়ালদহের পরিবর্তে বারাকপুরে যাত্রা শেষ করবে। 

এছাড়াও বনগাঁ শাখাতেই একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শনিবার ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল শিয়ালদহের বদলে দমদমে ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। ৩৩৮৬৩ আপ শিয়ালদহ বনগাঁ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যানন্টমেন্টে যাত্রা শেষ করবে। অন্যদিকে, শনিবার ১৩১০৬ বালিয়া - শিয়ালদহ এক্সপ্রেস বালিয়া থেকে সকাল ১০টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ৫০ মিনিটে ছাড়বে। ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস দুপুর ১২টা ৫০ মিনিটের পরিবর্তে ১১টা ৫০ এ ছাড়বে। ৫৩১৭১ শিয়ালদহ-লালগোলা এক্সপ্রেস নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে যাত্রা শুরু করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement