shono
Advertisement
Calcutta High Court

'মানুষের যেন অসুবিধা না হয়', শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মমতার মিটিং, তবে মিছিলে 'না' হাই কোর্টের

দুপুর ১ টা থেকে ৩টের মধ্যে মিটিং শেষ করতে হবে। জমায়েতের ক্ষেত্রেও লোকসংখ্যা সর্বোচ্চ কত হবে, তাও স্পষ্ট করে দেয় আদালত।
Published By: Arpita MondalPosted: 11:46 AM Sep 10, 2026Updated: 12:32 PM Sep 10, 2026

শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দিল না কলকাতা হাই কোর্ট। তবে মিটিংয়ে আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রেও মেনে চলতে হবে একগুচ্ছ শর্ত। জানাল আদালত। সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে মমতার দলকেই। নির্দিষ্ট সময়সীমা, জামায়েতে লোকসংখ্যা সহ একাধিক শর্ত বেঁধে কল্যাণ গড়ে মমতাকে মিটিংয়ের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করে তৃণমূলের কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে মিছিল করে তারপর সভার করার কথা ছিল। পুলিশের কাছে এ নিয়ে আবেদন জানিয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমজার। কিন্তু পুলিশি অনুমতিকে ঘিরে জটিলতার জল গড়ায় কলকাতা হাই কোর্টে।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে দুপুর ১ টা থেকে ৩টের পর্যন্ত কর্মসূচি সম্পন্ন করতে হবে। তৃণমূলের সভায় ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না বলে জানিয়েছেন বিচারপতি। 

বৃহস্পতিবার সেই মামলায় শর্তসাপেক্ষে অনুমতি দিল আদালত। তবে একই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। মিটিংয়ে সায় দিলেও, মিছিলে হাঁটতে পারবে না কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে দুপুর ১ টা থেকে ৩টের পর্যন্ত কর্মসূচি সম্পন্ন করতে হবে। তৃণমূলের সভায় ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না বলে জানিয়েছেন বিচারপতি।

বিচারপতি ভট্টাচার্য আরও জানিয়েছেন, সভায় এমন কোনও বক্তব্য রাখা যাবে না, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রেখে সভা করতে হবে। কালীঘাট তৃণমূলের তরফে কতজন ভলান্টিয়ার থাকবেন, সেই নামের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে জমা দিতে হবে।

বিচারপতি ভট্টাচার্য আরও জানিয়েছেন, সভায় এমন কোনও বক্তব্য রাখা যাবে না, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও অসুবিধা না হয়, সে দিকে লক্ষ্য রেখে সভা করতে হবে। অপ্রীতিকর যে কোনও ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন তিনি। কালীঘাট তৃণমূলের তরফে কতজন ভলান্টিয়ার থাকবেন, সেই নামের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে জমা দিতে হবে। রাজ্যে পালাবদলের পর একুশে জুলাই হোক বা তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা গিয়েছে মঞ্চে। তবে শুক্রবার প্রথম শহরের বাইরে জেলায় প্রথম রাজনৈতিক কর্মসূচি করবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement