shono
Advertisement

হেডলাইট ছাড়াই শিয়ালদহ থেকে ৪৫ কিমি পাড়ি দিল ক্যানিং লোকাল!

রেলের গাফিলতিকে দুষছেন যাত্রীরা। The post হেডলাইট ছাড়াই শিয়ালদহ থেকে ৪৫ কিমি পাড়ি দিল ক্যানিং লোকাল! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 PM Sep 07, 2017Updated: 06:39 AM Sep 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে রাতের অন্ধকারে ঝুঁকির রেলযাত্রা। রাতে হেডলাইট ছাড়াই ৪৫ কিমি পথ পাড়ি দিয়ে শিয়ালদহ থেকে ক্যানিং পৌঁছল ক্যানিং লোকাল। জীবনের ঝুঁকি নিয়ে সফর করলেন যাত্রীরা। ঘটনায় রেলের গাফিলতির দিকে আঙুল তুলেছেন তাঁরা।

Advertisement

[মুম্বইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসে বোমাতঙ্ক, ট্রেন থামিয়ে তল্লাশি]

প্রতিদিনের মতো বুধবারও রাত ৯টা ৪২ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়েছিল ক্যানিং লোকাল। ট্রেনে ভালই ভিড় ছিল। কিন্তু, ছাড়ার কিছুক্ষণ পরই ঘটে বিপত্তি। আচমকাই নিভে যায় ট্রেনের হেডলাইট। হেডলাইট নিভে গেলেও, ট্রেন থামাননি চালক। অন্ধকার রেললাইন ধরে ট্রেন চালাতে থাকেন তিনি। এভাবেই প্রায় ৪৫ কিমি পথ পাড়ি দিয়ে নির্ধারিত সময়ে শিয়ালদহ থেকে ক্যানিংয়ে পৌঁছে যায় ট্রেনটি। বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েন ক্যানিং লোকালের যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, রেলের চুড়ান্ত গাফিলতির জন্য জীবনের ঝুঁকি নিয়ে রেলযাত্রা করতে হল তাঁদের। কিন্তি, হঠাৎ কেনই বা নিভে গিয়েছিল ট্রেনের হেডলাইট?  চালকই বা কেন অন্ধকারের ট্রেন চালানোর ঝুঁকি নিলেন?  রেলের তরফে কোনও সদুত্তর মেলেনি।

[এনআরএস হাসপাতালের শিশুবিভাগে আগুন, ঘটনাস্থলে দমকল]

এর আগে ১৯ জুলাই ভরা অফিস টাইমে বড়সড় দুর্ঘটনা ঘটেছিল শিয়ালদহ স্টেশনে। সিগন্যাল পেতে কিছুটা দেরি হয়েছিল। তাই গতি বাড়িয়ে ১৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময়ে সোজা গার্ডওয়ালে ধাক্কা মেরেছিল সোনারপুর লোকাল। লাইনচ্যুত হয়ে গিয়েছিল ট্রেনের দুটি কামরা। আহত হন সোনারপুর লোকালের বেশ কয়েকজন যাত্রীরা। ঘটনার সোনারপুর লোকালের চালককে সাসপেন্ড করে রেল।

[বান্ধবীকে ভয় দেখাতে হাতে ‘নীল তিমি’র জুজু ছাত্রের!]

The post হেডলাইট ছাড়াই শিয়ালদহ থেকে ৪৫ কিমি পাড়ি দিল ক্যানিং লোকাল! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার