shono
Advertisement
Mamata Banerjee

সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি, বেআইনিভাবে নথি স্ক্যান! মমতার বাড়িতে সিআইডি হানায় হাই কোর্টে মামলা

জরুরি ভিত্তিতে শুনানির আর্জি আইনজীবী কিশোর দত্তের।
Published By: Tiyasha SarkarPosted: 11:33 AM Jun 10, 2026Updated: 02:40 PM Jun 10, 2026

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে সিআইডি হানার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সাক্ষীর অনুপস্থিতিতে তল্লাশি, বেআইনিভাবে দলের নথি স্ক্যানের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি আইনজীবী কিশোর দত্তের। এদিকে, এদিন ফের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আগামিকাল শুনানি। 

Advertisement

মঙ্গলবার দুপুরে ঘড়ির কাঁটায় ৩ টে বেজে ১৫ মিনিট নাগাদ সই জাল কাণ্ডের তদন্তে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসে পৌঁছন সিআইডি আধিকারিকরা। মহিলা টিম ঘিরে ফেলে কার্যালয়ের গেট। ঘটনাস্থলে পৌঁছন কালীঘাট ও ভবানীপুর থানার বিশাল পুলিশ টিম ও কেন্দ্রীয় বাহিনী। সিআইডির তরফে জানানো হয়, সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই কার্যালয়ে তল্লাশি চালাতে চান তাঁরা। সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্টও। এই মুহূর্তে মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। আপাতত কার্যালয়ের দায়িত্বে দলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। তিনি পেশায় আইনজীবী। এদিন দলনেত্রী ও অভিষেক না থাকায় সিআইডির মুখোমুখি হন শুভাশিষই। সাফ জানান, তিনি তল্লাশির অনুমতি দিতে পারবেন না। সিআইডির সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। যদিও তাতে লাভ হয়নি। ঘণ্টাখানেকের টানাপোড়েনের পর কার্যালয়ে ঢোকেন আধিকারিকরা। শুরু করেন তল্লাশি। 

তল্লাশি কাণ্ডের জল গড়াল কলকাতা হাই কোর্টে। তৃণমূলের সেন্ট্রাল কার্যালয়ে তল্লাশিতে অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছে।  আইনজীবী অভিযোগ করেছেন, ওয়ারেন্ট ছাড়া দলীয় কার্যালয় তল্লাশি করা হয়েছে। তল্লাশির সময় কোনও সাক্ষী ছিলেন না সেই সুযোগে বেআইনিভাবে দলের নথি স্ক্যান করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল তল্লাশির আগে বাদানুবাদের সময় সিআইডি আধিকারিকরা সাফ জানিয়েছিলেন, তাঁদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। তল্লাশি শেষ কিছু বাজেয়াপ্ত করা হয়নি বলেও জানিয়েছিলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement