shono
Advertisement
Agnimitra Paul

লাগামহীন দুর্নীতির অভিযোগ! তৃণমূল শাসিত ১২৮ পুর এলাকায় বসছে সিসিটিভি, নজরদারিতে খোদ মন্ত্রী

প্রসঙ্গত, রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে গেলেও পুরসভা ও পুরনিগমগুলি এখনও তৃণমূলের দখলে। এই অবস্থায় তৃণমূল পরিচালিত পুরসভাগুলির কর্মকাণ্ডের সবিস্তার তথ্য পেতেই পুর-এলাকাগুলিতে নজরদারি চালাতে চাইছে সরকার।
Published By: Arpita MondalPosted: 05:21 PM May 13, 2026Updated: 06:03 PM May 13, 2026

রাজ্যের পুরসভা এলাকাগুলিতে নজরদারি চালাতে এবার সিসিটিভিতে মুড়ে ফেলা হবে এলাকা। রাজ্যের ১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগম এলাকায় সিসি ক্যামেরায় নজর রাখতে সক্রিয় হচ্ছে সরকার। পুর দপ্তর থেকে সরাসরি চলবে নজরদারি। বুধবার বিধানসভা থেকে এমনটাই জানিয়েছেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এবিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

রাজ্যের কোন পুরসভা এলাকায় কী কাজ চলছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে গেলেও পুরসভা ও পুরনিগমগুলি এখনও তৃণমূলের দখলে। এই অবস্থায় তৃণমূল পরিচালিত পুরসভাগুলির কর্মকাণ্ডের সবিস্তার তথ্য পেতেই পুর-এলাকাগুলিতে নজরদারি চালাতে চাইছে সরকার। এমনটাই মনে করচে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, শুধুমাত্র পুর এলাকা নয়, পুরসভার দপ্তরগুলিতেও চলবে নজরদারি। কখন কে অফিসে আসছেন, কে বেরোচ্ছেন সবটার উপর পুঙ্খানুপুঙ্খ নজর থাকবে কেন্দ্রীয়ভাবে। প্রসঙ্গত, ছাব্বিশের ব্যলট বলছে কলকাতার ১০০ বেশি ওয়ার্ডে পরাজিত তৃণমূল কংগ্রেস। উত্তরের সিঁথি থেকে দক্ষিণে জোকা, টালিগঞ্জ, গড়িয়া-সর্বত্রই একই ছবি। ভোটাররা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিশ্রুতি বা কথা না শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রতি আস্থা রেখে ব্যাপকহারে দলবেঁধে পদ্মফুলে বোতাম টিপেছেন। নির্বাচনী স্বাভাবিক নিয়মে এবছরের ডিসেম্বরেই কলকাতায় পুরভোট হওয়ার কথা। তবে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দিয়ে আগেও পুরনির্বাচন করতে পারে। সেক্ষেত্রে এক্ষুনি ভোট হলে বিজেপি ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিধানসভা ভোটে এগিয়ে থাকা শুধু শতাধিক নয়, আরও অনেক বেশি আসন জিতবে বলে দাবি পদ্মশিবিরের। এ অবস্থায় রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় নজরদারি বাড়াতে তৎপর রাজ্য সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement