shono
Advertisement
Census

কাল শুরু জনগণনা, ‘সেল্ফ এনুমারেশনে’র কাজে শামিল কলকাতার ১ হাজার স্কুলের ছাত্রছাত্রীরাও

যাঁরা অনলাইনে এই ‘সেল্ফ এনুমারেশন’ করতে পারবেন না তাঁদের কী করতে হবে?
Published By: Subhankar PatraPosted: 10:51 PM Jul 31, 2026Updated: 10:51 PM Jul 31, 2026

কাল শনিবার থেকে বাংলার সঙ্গে দেশজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ‘সেল্ফ এনুমারেশন’ অর্থাৎ স্ব-সুমারি। প্রথম ধাপে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন নাগরিকরা। এই প্রক্রিয়ায় প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের যুক্ত করা হয়েছে। প্রযুক্তি-সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের সঙ্গে আরও ১০টি পরিবারকে অনলাইনে ‘সেল্ফ এনুমারেশনে' উৎসাহিত করবে। জনগণার পাশাপাশি প্রথম ধাপ–গৃহগণনাও চলবে। আরও স্পষ্ট করে বললে, অনলাইনে আবেদনকারীদের ৩৪টি প্রশ্নের মাধ‌্যমে বাড়ি গণনার পাশাপাশি হাড়ি গণনার তথ‌্য দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হওয়া এই অষ্টম জনগণনায় ‘স্ব-সুমারী’ অর্থাৎ প্রথম ধাপ চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

Advertisement

শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক বা কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, শহরে এই জনগণনায় যুক্ত করা হয়েছে প্রায় ৭০০ সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং ৩০০টি নামী বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের। স্কুলের প্রতিটি ক্লাসে একজন ‘সেন্সাস প্রিফেক্ট’ নিয়োগ করা হচ্ছে। প্রযুক্তি-সচেতন এই শিক্ষার্থীরা নিজের পরিবারের সঙ্গে আরও ১০টি পরিবারকে অনলাইনে ‘সেল্ফ এনুমারেশনে উৎসাহিত করবে বলে আমাদের বিশ্বাস। পুরপ্রশাসক বলেন, "কলকাতার আনুমানিক ৫৫ লক্ষ জনসংখ্যার মধ্যে অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ নাগরিককে এই সেলফ-এনুমারেশনে নিয়ে আসার লক্ষ‌্যমাত্রা ধার্য করা হয়েছে। কলকাতায় ৮,২০০ জন এনুমারেটর ও ১,৪০০ জন সুপারভাইজারকে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে।"

জনসুমারি সংক্রান্ত পোর্টালে (https://se.census.gov.in) ঢুকে মাত্র ১০ মিনিটে যে কেউ সহজেফর্ম পূরণ করতে পারবেন। ওয়েবসাইটটি শুক্রবার রাত ১২টা থেকেই সক্রিয় হয়ে যাচ্ছে। পরপর আটটি ধাপে ফর্ম পূরণ করলে ১১ সংখ‌্যার ‘SEID’ মেসেজ চলে আসবে আবেদনকারীর মোবাইল বা ই-মেলে। স্মিতা পাণ্ডে জানান, প্রতিটি পরিবারকে অত্যন্ত যত্ন সহকারে এই ১১ সংখ‌্যার তথ‌্যটি সংগ্রহে রাখতে হবে। কারণ, পরে বাড়িতে গণনাকর্মীরা এলে এটাই দিতে হবে। যাঁরা অনলাইনে এই ‘সেল্ফ এনুমারেশন’ করতে পারবেন না তাঁদের কী হবে? চিন্তা নেই। আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ‘ফিল্ড-এনুমারেশন’ করতে কলকাতার পাশাপাশি সমস্ত জেলায় বাড়ি বাড়ি যাবেন জনসুমারিতে নিযুক্ত সরকারী কর্মীরা। এরপর দ্বিতীয় দফায় লিঙ্গভেদে জনসুমারি চলবে আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি চলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement