বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠন করা হল। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অরূপ দাস ও বিশাল পালের বিরুদ্ধে চার্জগঠন করা হয়েছে। এ দিন মঙ্গলবার নগর দায়রা আদালতে চার্জগঠন করা হয়েছে।
নাম জড়ায় তৃণমূলের তৎকালীন বিধায়ক পরেশ পালের। প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, নারকেলডাঙার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপংকর দেবনাথের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নারকেলডাঙায় খুন হন বিজেপি কর্মী অভিজিৎ। তাঁকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। নাম জড়ায় তৃণমূলের তৎকালীন বিধায়ক পরেশ পালের। প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, নারকেলডাঙার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপংকর দেবনাথের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পরশের উসকানিতে খুন করা হয় অভিজিৎকে। মোট ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। মঙ্গলবার আরও দুই অভিযুক্ত অরূপ দাস ও বিশাল পালের বিরুদ্ধে চার্জ গঠন হল বিচারভবনে।
এত কিছুর মধ্যেও পলাতক ছিলেন আরও দুই অভিযুক্ত অরূপ দাস ও বিশাল পাল। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। তারপরই আগস্ট মাসেই পলাতক অরূপকে অসম থেকে গ্রেপ্তার করে সিবিআই। পশ্চিমবঙ্গ থেকেই গ্রেপ্তার হন বিশালও। দু'জনের বিরুদ্ধে তদন্তের পর আজ, মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে চার্জগঠন করা হল। এই মামলার পরবর্তী শুনানির দিন ২ সেপ্টেম্বর। সেদিন এই মামলার বিচারপর্ব তথা সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
