shono
Advertisement
Chingrighata Flyover

মেট্রোর কাজের জন্য চলতি ও জুলাই মাসে বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার, কোন পথে যান চলাচল?

কোন কোন দিন, কত ঘণ্টা বন্ধ থাকবে এই ফ্লাইওভার?
Published By: Subhankar PatraPosted: 05:34 PM Jun 24, 2026Updated: 06:47 PM Jun 24, 2026

চলবে মেট্রোর কাজ। তার জন্য চলতি মাস ও আগামী জুলাই মাসে দুই দফায় বন্ধ থাকবে চিংড়িহাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। চলতি মাসের আগামী শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার রাত ৮টা বন্ধ থাকবে এই ফ্লাইওভার। এরপর আগামী মাস অর্থাৎ জুলাই মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে ৬ তারিখ সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে এই ফ্লাইওভার। জনসাধারণের নিরাপত্তা ও কোনও রকম নিরাপত্তা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বিশ্ব বাংলা সরণীর কাছে অরেঞ্জ লাইনের সুকান্ত নগরের কাছে মেট্রোর কাজ করবে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। বিশ্ব বাংলা সরণির উপর মেট্রো পিলারে ভারী গার্ডার বসানোর কাজ চলবে। চলতি মাসের শেষে ও জুলাই মাসের শুরুর দিকে এই কাজ হবে। সেই কারণেই বন্ধ করা হবে চিংড়িহাটা ফ্লাইওভার। তার জন্য বন্ধ রাখা হবে এই ফ্লাইওভার। এই সময় ফ্লাইওভারে যানচলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন পথে যান চলবে?

পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই সময়ে চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহারকারী উত্তরমুখী সব ধরনের যানবাহনকে বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস সংযোগস্থল থেকে ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement