shono
Advertisement
Calcutta High Court

চার মাসের সন্তান আবেগই, হাই কোর্টে অদিতির আগাম জামিন মিললেও গ্রেপ্তারের শঙ্কা দেবরাজের

এই মামলায় অদিতি এবং দেবরাজের হয়ে হাই কোর্টে সওয়াল করছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
Published By: Kousik SinhaPosted: 06:02 PM Jun 24, 2026Updated: 06:21 PM Jun 24, 2026

কলকাতা হাই কোর্টে স্বস্তি তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির। তাঁর আগাম জামিন মঞ্জুর করল আদালত। তবে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আজ, বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। মামলায় বিচারপতি সেনগুপ্তের স্পষ্ট নির্দেশ, তদন্তে দু'জনকেই সবরকমভাবে সহযোগিতা করতে হবে।

Advertisement

এই মামলায় রাজনীতিক দম্পতির হয়ে হাই কোর্টে সওয়াল করছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। গত শুনানিতে অদিতি এবং দেবরাজকে রক্ষা কবচ দেয় হাই কোর্ট। ১৯ জুন পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশে জানায় আদালত।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে, ভোটের আগে অদিতি ও দেবরাজ অন্তত ১০০ কোটি টাকা সম্পত্তি বেনামে ও আত্মীয়স্বজন, পরিচিতদের মধ্যে হস্তান্তরিত করেছেন। শুধু তাই নয়, নির্বাচনী হলফনামায় তৃণমূলের প্রার্থী অদিতি মুন্সি সম্পত্তির পরিমাণ কম দেখান বলেও অভিযোগ ওঠে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মতো অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অদিতি এবং দেবরাজ।

এই মামলায় রাজনীতিক দম্পতির হয়ে হাই কোর্টে সওয়াল করছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। গত শুনানিতে অদিতি এবং দেবরাজকে রক্ষা কবচ দেয় হাই কোর্ট। ১৯ জুন পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশে জানায় আদালত। আজ, বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ফের এই মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, চারমাসের শিশুসন্তান রয়েছে অদিতির। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে অদিতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে হাই কোর্ট। নিম্ন আদালতে জমা রাখতে প্রাক্তন তৃণমূল বিধায়কের পাসপোর্ট। শুধু তাই নয়, বাগুইআটি থানা এলাকায় আপাতত তিনি ঢুকতে পারবেন না বলেও নির্দেশে জানিয়েছে হাই কোর্ট। তবে আগাম জামিন দেওয়া হয়নি তৃণমূল নেতা তথা অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীকে। তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে নির্দেশ হাই কোর্টের। 

বঙ্গ রাজনীতিতে বরাবরই বেশ চর্চিত নাম দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি। উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী। যুব তৃণমূল কর্মী হিসেই তাঁর রাজনৈতিক কেরিয়ারের সূচনা। ২০১৩ সালে পুরসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন দেবরাজ। কিন্তু তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। ২০১৫-তেও মেলেনি টিকিট। তারপর কংগ্রেসে যোগ দেন তিনি। বিধাননগর পুরনিগম এলাকার ৭ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে লড়েন তিনি। জিতেওছিলেন। পরবর্তীতে ফিরে যান তৃণমূলে। বিয়ের পর স্ত্রী অদিতি মুন্সিকে রাজনীতিতে নিয়ে আসেন রাজনীতিতে। ২০২১ সালে রাজারহাট-গোপালপুর আসনে বিধায়ক হন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement