shono
Advertisement
Abhishek Banerjee

সাঁড়াশি চাপে অভিষেক! সই জাল কাণ্ডের পর ডিজে মন্তব্যের মামলাও গেল সিআইডির হাতে

সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশের তরফে মামলার সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে রাজ্য গোয়েন্দার শাখার তদন্তকারীদের হাতে। এই সংক্রান্ত ফেসবুক ভিডিওর লিঙ্ক, ভিডিও লিঙ্ক সবই সংগ্রহ করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 08:29 PM Jun 11, 2026Updated: 08:59 PM Jun 11, 2026

ফল ঘোষণার পর রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ডিজেও বাজবে। নির্বাচনের প্রচার চলাকালীন একাধিক সভা থেকে এই মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় দায়ের হয়েছিল এফআইআর। তাতে আরও চাপে পড়লেন তিনি। বিধানসভার সই জালিয়াতি মামলার পাশাপাশি এবার এই মামলাও গেল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে। এ দিকে আজ, বৃহস্পতিবার বিধায়কদের সই জালিয়াতি মামলায় সিআইডির তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ডায়মন্ড হারবারে সাংসদ।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, পুলিশের তরফে মামলার সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে রাজ্য গোয়েন্দার শাখার তদন্তকারীদের হাতে। এই সংক্রান্ত ফেসবুক ভিডিওর লিঙ্ক, ভিডিও লিঙ্ক সবই সংগ্রহ করা হয়েছে। সিআইডি এই ঘটনার তদন্তভার নেওয়ার পর অভিষেক সাঁড়াশি চাপে পড়েছেন তা আলাদা করে বলে দিতে হয় না। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য ও ডিজে মন্তব্যের বিরুদ্ধে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় সেই অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করেছিল। এবার তদন্তভার গেল সিআইডির হাতে।

এ দিকে সই জালিয়াতি কাণ্ডে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলায় অভিষেককে রীতিমতো ধমক দেন বিচারপতি কৌশিক চন্দ। কেন বারবার হাজিরা এড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কড়া ভাষায় বলেন,  “আপনি হাজিরা এড়াচ্ছেন কেন? কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।” এরপরই অভিষেকের আইনজীবী জানান, রক্ষাকবচ মিললে তিনি হাজিরা দেবেন। সবরকম সহযোগিতাও করবেন। সওয়াল-জবাব শেষে বিচারপতি চন্দ অভিষেককে ২১ দিনের রক্ষাকবচ দেন। তবে সেই সঙ্গে তিনি নির্দেশ দেন, যেখানেই থাকুন না কেন বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে। তারপরই সিআইডির মুখোমুখি হয়েছেন অভিষেক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement