shono
Advertisement
Annapurna Yojana

'রিল বানিয়ে লাভ নেই, প্রকৃত প্রাপকরা কেউ বাদ যাবেন না', 'অন্নপূর্ণা'দের ভরসা 'ভাই' শুভেন্দুর

'তৃণমূলের বুদ্ধি'র কাছে শুভেন্দু অধিকারী মাথা নত করবে না বলেও হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
Published By: Arpita MondalPosted: 06:33 PM Aug 22, 2026Updated: 07:00 PM Aug 22, 2026

অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে যত কাণ্ড রাজ্যজুড়ে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তাল। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। সোশাল মিডিয়া খুললেই এখন হট টপিক অন্নপূর্ণা যোজনা। রাস্তাঘাটে, বাসে-ট্রেনে মহিলাদের একাংশের মুখে মুখে চর্চা। আর এই আবহে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আসরে নেমেছে বিরোধীরা। তাঁদের উদ্দেশে শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ নেই। 'তৃণমূলের বুদ্ধি'র কাছে শুভেন্দু অধিকারী মাথা নত করবে না বলেও হুঙ্কার মুখ্যমন্ত্রীর।

Advertisement

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, "ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।"

দিকে দিকে অন্নপূর্ণার টাকা না পাওয়া নিয়ে যে ক্ষোভ উঠে আসছে, তা প্রশমনে রাজ্য সরকার যে সদা তৎপর, এদিন ভবানীপুরে দাঁড়িয়ে আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "জুনে ২৮ লক্ষ মা-বোনেদের টাকা দিয়েছি। জুলাইতে অন্নপূর্ণার টাকা পেয়েছেন ১ কোটি ১৯ লক্ষ মহিলা, এমাসে অর্থাৎ আগস্টে ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাঁরা অল্প ভাতার উপর নির্ভর করেন, যাঁরা প্রকৃত হকদার, আরও ২০-৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য টাকা লাগলে, আমি দেওয়ার ব্যবস্থা করব।" সেই সঙ্গে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, "ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।"

শুভেন্দু জানান, ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনেই পশ্চিমবঙ্গে পালন হবে 'অন্নপূর্ণা দিবস'। জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। ১ লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করার কথাও আগাম জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সরকারকে দুষে শুভেন্দু আরও বলেন, "বড় বড় কথা বলে সোশাল মিডিয়ায় প্রচার যারা করছে, আমি বলব বিচলিত হবেন না। মাত্র ৫০০ টাকা দিতে ২০২১ সালে কতদিন সময় নিয়েছিল, মনে আছে তো? বেছে বেছে বিজেপি মহিলাদের বাদ দেওয়া হয়েছিল। যারা বিজেপি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদের অগ্রাধিকার দেবে, আর্থিক ভাবে দুর্বলদের অগ্রাধিকার দেওয়া হবে। অনুগ্রহ করে মিডিয়ায় দাঁড়িয়ে লেকচার দেবেন না, শুভেন্দু অধিকারী মাথা নত করার মানুষ নয়।" তিনি আশ্বাস দেন, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করা আরও যারা যোগ্য আছেন, একজন যোগ্যও অন্নপূর্ণার টাকা পেতে বাকি থাকবেন না। বলেন, 'ভাই শুভেন্দুর উপর বিশ্বাস-ভরসা রাখুন।' তিনি জানান, তাঁর বিধানসভায় এলাকা ভবানীপুরেই শুধু ১৭ হাজার যোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।

এদিন ভবানীপুরে দাঁড়িয়েই ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনের পরিকল্পনাও বাতলে দেন। তিনি জানান, ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিনেই পশ্চিমবঙ্গে পালন হবে 'অন্নপূর্ণা দিবস'। জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। ১ লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করার কথাও আগাম জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement