shono
Advertisement
CM Suvendu Adhikari

'যেখানে হাত দিচ্ছি পচা-দুর্গন্ধ, ব্রিগেডকে জেল বানাতে হবে', তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী জানান, ২ কোটি ২০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিত তৃণমূল। এর মধ্যে ৩ লক্ষ পুরুষ।
Published By: Jaba SenPosted: 08:08 PM Jun 07, 2026Updated: 08:42 PM Jun 07, 2026

যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি, পচা গন্ধ বেরোচ্ছে। আজ নিউটাউনে দলীয় সভা থেকে এভাবেই তৃণমূলকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "কী ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। যেখানে হাত দেওয়া হচ্ছে... এ তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে। যেখানে হাত দিচ্ছি সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে।" তিনি জানান, ২ কোটি ২০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিত তৃণমূল। এর মধ্যে ৩ লক্ষ পুরুষ। শুধুমাত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ব্লকে সাড়ে ৪ হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন।

Advertisement

রাজ্যে ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার ১৩ পাতার ফর্ম প্রকাশ করেছে বিজেপি সরকার। এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবিষয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা স্বচ্ছতার সঙ্গে যে সব কাজ করছি তার সুফল আগামী ৫০ বছরে এই বাংলা পাবে। আমরা ডাটা ব্যাঙ্ক তৈরি করে নিচ্ছি।" তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২ কোটি ২০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এর মধ্যে ২৭ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় নেই। সিএএ-তে যাঁরা আবেদন করেছেন তাঁদের বাদ দিয়ে ২৭ লক্ষ নাম পাওয়া গিয়েছে। তাঁদের কারও নাম ভোটার তালিকায় নেই। এছাড়াও ৩ লক্ষ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। শুধুমাত্র জঙ্গিপুর ব্লকে সাড়ে ৪ হাজার পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। কৃষ্ণনগরের একটি অঞ্চলে ২৭৩ জন পুরুষ এই টাকা পেতে। শুভেন্দুর অভিযোগ, পুরুষদের বিধবা ভাতাও দিত তৃণমূল সরকার।

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যবাসীর আমিষ খাওয়া বন্ধ করে দেবে বলে প্রচার শুরু করেছিল তৃণমূল। কিন্তু এই অপপ্রচারকে খণ্ডন করে আগামী সপ্তাহ থেকে মা আহারে দুই দিন মাছ-ভাত পাওয়া যাবে বলে জানান শুভেন্দু। তিনি আশাবাদী, তৃণমূল নেতারাও মা আহারে গিয়ে মাছ-ভাত খাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement