shono
Advertisement

Breaking News

CM Suvendu Adhikari

আবাসন থেকে আনাজে ঠকছে সাধারণ মানুষ! বাম-তৃণমূল জমানাকে দুষে, কড়া নজরদারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

ফ্ল্যাট নিয়ে প্রতারণার অভিযোগ জনতার দরবারের কর্মসূচিতে পেয়েছেন তিনি। অনলাইনে খাবার কেনার নামেও প্রতারণা চলছে বলে জানিয়েছেন শুভেন্দু। নিউটাউনের একটি বাড়ি থেকে এই অভিযোগে ১২০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Published By: Subhankar PatraPosted: 04:44 PM Sep 01, 2026Updated: 07:40 PM Sep 01, 2026

রাজ্যের বহুতল আবাসন কেনাবেচায় বিপুল টাকার প্রতারণা চলছে! ভুয়ো বিজ্ঞাপন দেখিয়ে ফ্ল্যাট বুকিংয়ের নামে অগ্রিম টাকা নেওয়া হচ্ছে। কিন্তু তা মিলছে না। নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ! এ ছাড়াও বাজারে সবজি কেনা থেকে অনলাইনে খাবার কেনার নামে প্রতারণার শিকার হচ্ছেন। আগের সরকার ক্রেতা সুরক্ষা দপ্তরকে গুরুত্ব দেয়নি। এই দাবি করে উপভোক্তার অধিকার রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

Advertisement

সোমবার থেকে শুরু হয়েছে ক্রেতা সুরক্ষা সপ্তাহ। হগ মার্কেট চত্বরে এই কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি সাফ জানিয়েছেন, ফ্ল্যাটের নামে জালিয়াতি, সবজি-মাছে ক্ষতিকর রঙের প্রয়োগ। সামগ্রীর মাপে কারচুপি। এই দুর্নীতি নিয়ে সরকার কোনও বেনিয়ম মেনে নেবে না। জিরো টলারেন্স নীতিতে চলবে সরকার।

অনুষ্ঠানের মঞ্চ থেকে আগের সরকারগুলির আমলে ক্রেতা সুরক্ষা দপ্তর কার্যত অকেজো হয়ে রয়েছে বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "২০০৬ সালের পর থেকে বিধায়ক হওয়ার পর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা পরবর্তী কাউকে ক্রেতা সুরক্ষা দপ্তরের কর্মসূচিতে দেখিনি। এই দপ্তরটি চরম অবহেলিত। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দপ্তরের সরাসরি যোগ রয়েছে।"

তিনি আরও জানিয়েছেন, ফ্ল্যাট নিয়ে প্রতারণার অভিযোগ জনতার দরবারের কর্মসূচিতে পেয়েছেন তিনি। অনলাইনে খাবার কেনার নামেও প্রতারণা চলছে বলে জানিয়েছেন শুভেন্দু। নিউটাউনের একটি বাড়ি থেকে এই অভিযোগে ১২০ জনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, আনাজ-মাছে ক্ষতিকারক রং মেশানে, দাঁড়িপালায় কারচুপি-সহ একাধিক বেনিয়ম রুখতে সাঁড়াশি অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। এই অভিযানের পাশাপাশি জনসাধারণকেও সচেতন করা হবে। জেলায় জেলায় বাউল গান, লিফলেট, সোশাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে সচেতনা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement