নিরুফা খাতুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের অঘটন। কলকাতায় এক কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার নিথর দেহ। সুইসাইড নোটও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
নিহত ঈস্পিতা ঘোষ, নদিয়ার নবদ্বীপের বাসিন্দা। মেডিক্যাল পরীক্ষার জন্য বেসরকারি ইন্সিটিটিউটে পড়াশোনা করছিলেন তিনি। পড়াশোনার জন্য কলকাতায় থাকত সে। তিলজলার পিকনিক গার্ডেন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। মঙ্গলবার বিকেলে শেষবার বাড়ির লোকজনের সঙ্গে কথা হয় ঈস্পিতার। তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
[আরও পড়ুন: খলিস্তানিদের হিটলিস্টে কানাডার হিন্দুরা! ‘ঘরছাড়া’ করার হুমকি কুখ্যাত জঙ্গির]
ফ্ল্যাট মালিকের সঙ্গে যোগাযোগ করেন ঈস্পিতার বাবা-মা। তিনিই ফ্ল্যাটে যান। ফ্ল্যাটের মালিককে জানানোর পর পুলিশ আসে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা খুলে তাজ্জব হয়ে যায়। ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। তাঁর গলায় গামছার ফাঁস ছিল। ওই ঘর থেকে বাজেয়াপ্ত সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে একাকীত্বের জেরে আত্মহত্যার কথা উল্লেখ করেন ঈস্পিতা। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে তাঁর এক বান্ধবীও থাকত। গত ৯ সেপ্টেম্বর তিনি ফ্ল্যাট ছেড়ে দেন। তারপর থেকে একাই থাকতেন কলেজছাত্রী। সে কারণেই কী মানসিক অবসাদে ভুগছিলেন ঈস্পিতা, তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
