shono
Advertisement

মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পরদিনই জরুরি বৈঠকে ডিজি, কী নির্দেশ দিলেন?

বর্ধমান থেকে ফেরার পথে কনভয়ে অন্য গাড়ি ঢুকে পড়ায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরদিনই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেকটি জেলা এবং পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন তিনি।
Posted: 05:42 PM Jan 25, 2024Updated: 05:49 PM Jan 25, 2024

অর্ণব আইচ: বর্ধমান থেকে ফেরার পথে কনভয়ে অন্য গাড়ি ঢুকে পড়ায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরদিনই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেকটি জেলা এবং পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন তিনি। কোনও ভিভিআইপির কনভয় পরিচালনায় ঢিলেমি বরদাস্ত নয় বলেই বৈঠকে জানালেন তিনি। ভিআইপিদের কনভয়ের আগে সেই জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সতর্ক হতে হবে বলেই জানান ডিজি।

Advertisement

বর্ধমানের গোদার মাঠে বুধবার প্রশাসনিক সভা ছিল মমতার। বর্ধমান থেকে হেলিকপ্টারে কলকাতায় ফেরার কথা ছিল। আবহাওয়া খারাপ হওয়ায় সড়কপথে ফেরার পথেই অঘটন। দুর্ঘটনার শিকার হন তিনি। কলকাতায় ফিরে দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান মমতা। বলেন, “একটা গাড়ি আমার কনভয়ে আচমকা ঢুকে পড়ে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার গাড়িচালক বুদ্ধি করে ব্রেক কষেন। ঠিক সময়ে ব্রেক না কষলে মরেই যেতাম। জানলাটা খোলা ছিল। ড্যাশবোর্ডটা আমার মাথায় লেগেছে। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যুও হতে পারত। কাচ-সহ ড্যাশবোর্ড আমার সারা গায়ে ঢুকে যেত। গাড়িটা চুরমার হয়ে যেত। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি।”

[আরও পড়ুন: বাংলার বুকে বানচাল নাশকতার ছক! সাধারণতন্ত্র দিবসের আগে বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক]

আচমকা মুখ্যমন্ত্রীর কনভয়ে কীভাবে ২০০ কিলোমিটার বেগে গাড়ি ঢুকে পড়ল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে। সেই উত্তরের খোঁজেই বৃহস্পতিবার তড়িঘড়ি বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈঠকের পরই ভিআইপিদের কনভয়ের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার নির্দেশ দেন তিনি।

[আরও পড়ুন: অবসর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রত্যাবর্তন’, কী বলছেন মেরি কম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement