shono
Advertisement
Dilip Ghosh

সুরেন্দ্রনাথ কলেজেই মাসাজ পার্লার! তৃণমূল নেতার বিলাসবহুল 'ওয়ো' দেখে কী বলছেন দিলীপ?

বিছানা, এসি, বালিশ, তোষক থেকে শুরু করে অ্যাচাট বাথরুম, কী নেই কলেজের সেই বেডরুমো!
Published By: Tiyasha SarkarPosted: 09:37 AM Jun 03, 2026Updated: 09:48 AM Jun 03, 2026

পোড়া নোট উদ্ধারকে কেন্দ্র মঙ্গলবার বিকেল থেকে চর্চায় কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ। যদিও সন্ধ্যে গড়াতেই প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। কলেজে খোঁজ মেলে তৃণমূল নেতার বিলাসবহুল বেডরুমের! উদ্ধার হয় কন্ডোম, মদের বোতল, আগ্নেয়াস্ত্র। শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি দেখে স্বাভাবিকভাবেই হতবাক সকলে। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে গোটা ঘটনার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কেই নিশানা করলেন দিলীপ ঘোষ। বললেন, "শিক্ষার কী হাল! কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে! মমতা সবটা জানতেন।" 

Advertisement

জানা গিয়েছে, টেরেস ফেসিলিটির নামে এই দু’টি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এই দুটি বেডরুম ব্যবহার করতেন কলেজের প্রভাবশালী তৃণমূল নেতা তথা কলেজ পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। বিছানা, এসি, বালিশ, তোষক থেকে শুরু করে অ্যাচাট বাথরুম, কী নেই সেখানে!  অভিযোগ, এই রুমে ওই দুই তৃণমূল নেতাকে ম্যাসাজ দিতে হত কলেজে চাকুরিরতদের। শোনা যাচ্ছে, ঘণ্টা হিসেবে নাকি ভাড়াও দেওয়া হত সেই ঘর। সেখান থেকে মিলেছে কন্ডোমও। কলেজের ছাদে মিলেছে মদের বোতলও। 

বুধবার সকালে সেই নিয়েই মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "একটা রাজ্যের কী হাল করে ছেড়েছে। কলেজে এসব চলছে। কসবা কলেজে দলের ছাত্রীকে ধর্ষণ করছে নেতা, হাসপাতালে চিকিৎসককে খুন করা হচ্ছে! ওনারা কিছু জানতেন না এটা হতে পারে নাকি। উনি সব জানতেন।" প্রসঙ্গত, সুরেন্দ্রনাথ কলেজের ঘটনায় অভিযুক্ত  দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বেডরুম সম্পর্কে তিনি কিছুই জানেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement