shono
Advertisement
RG Kar Corruption

আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ইডির, সন্দীপ-সহ কাদের নাম তালিকায়?

আর জি কর কাণ্ডের সময় সন্দীপের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগ তুলে ইডির তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যার ভিত্তিতে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে।
Published By: Subhankar PatraPosted: 01:50 PM Feb 06, 2026Updated: 04:10 PM Feb 06, 2026

আর জি কর দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) প্রথম চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, শুক্রবার ইডি বিশেষ আদালতে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। শুধুমাত্র সন্দীপ নয়, অভিযুক্ত বিপ্লব সিংহ ও সুমন হাজরার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে এই তদন্তকারীরা সংস্থা।

Advertisement

একে একে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরারা। বিপ্লব ও সুমনরা ভেন্ডর বলে জানা গিয়েছে। এই মামলায় শেষ গ্রেপ্তার সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলি। মোট চারজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

আর জি কর কাণ্ডের সময় সন্দীপের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগ তুলে ইডির তদন্ত চেয়ে মামলা দায়ের করেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যার ভিত্তিতে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। নিউটাউনে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি ও কালিন্দীর একটি ওষুধের দোকান-সহ একাধিক জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। একে একে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও সুমন হাজরারা। বিপ্লব ও সুমনরা ভেন্ডর বলে জানা গিয়েছে। এই মামলায় শেষ গ্রেপ্তার সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলি। মোট চারজনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা।

তবে ২০২৫ সালের জানুয়ারি মাসে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় হাই কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। “ইডি চার্জশিট দেয় না, বিচারপ্রক্রিয়াও শুরু করে না”, বলে মন্তব্য করেছিলেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারপর দীর্ঘ তদন্তের পর আজ, শুক্রবার এই মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি। 

এদিকে, শুক্রবারই এই মামলায়  'হুইসল ব্লোয়ার' আখতার আলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই আদালত। তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন বিচারক। ইডি তাঁকে গ্রেপ্তার করে কিনা, সেই দিকেই এখন নজর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement