shono
Advertisement

গোলপার্কে বৃদ্ধের রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য

অসুস্থতা নাকি খুন, দ্বিধায় তদন্তকারীরা। The post গোলপার্কে বৃদ্ধের রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Jun 20, 2017Updated: 01:30 PM Jun 20, 2017

অর্ণব আইচ: ব্যবসার কাজে স্ত্রী গিয়েছেন ভিনরাজ্যে। বাড়িতে একাই ছিলেন বৃদ্ধ। পরিচারিকা কাজ করতে এসে বাড়িতে দেখলেন গৃহকর্তার মৃতদেহ। মাথায় রক্তক্ষরণ। দক্ষিণ কলকাতার গোলপার্কের কাছে এই ঘটনায় ধাঁধায় তদন্তকারীরা। প্রবীর দাসকে খুন করা হয়েছে, নাকি পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। লেক থানার পুলিশ এর উত্তর খুঁজছে।

Advertisement

[ঘূর্ণাবর্ত-মৌসুমি বায়ুর জোড়া দাপট, আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টি]

মঙ্গলবার দুপুর থেকেই ২০ এম বালিগঞ্জ টেরাসের বাড়িতে অজস্র কৌতূহলী মুখ। গোলপার্ক লাগোয়া ওই চারতলার বাড়ির নিচের তলায় থাকতেন প্রবীর দাস। এদিন বেলার দিকে প্রবীরবাবুর বাড়িতে কাজ করতে গিয়েছিলেন পরিচারিকা ববিতা মণ্ডল। দরজায় তালা মারা দেখে ববিতা ওপর তলার একজনের থেকে চাবি জোগাড় করেন। তালা খুলেই তাঁর চক্ষু চড়কগাছ অবস্থা। ববিতাদেবী দেখেন, ঘরের মেঝেয় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন ৬৫ বছরের প্রবীরবাবু। মাথায় রক্তক্ষরণ হচ্ছে। খবর যায় লেক থানায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কুকুর। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, স্ত্রীকে নিয়ে বুটিকের ব্যবসা করতেন প্রবীরবাবু। তবে বেশ কিছু দিন ধরে তাঁর শরীর ভাল ছিল না। স্নায়ুর রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁর স্ত্রী ব্যবসার কাজে বেঙ্গালুরু যান। একমাত্র মেয়ে থাকেন মুম্বইয়ে। বাড়িতে একা ছিলেন ওই বৃদ্ধ।

[হেরিটেজ বাড়ির পাশ দিয়ে যাবে মেট্রো, মিলল অনুমতি]

যে ঘরে প্রবীর দাসের দেহ উদ্ধার হয় সেখানে ছিল তাদের পোষা কুকুরও। কেউ তাঁকে খুন করেছে, নাকি অসুস্থতার কারণে তিনি পড়ে মারা যান। এই নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। পরিচারিকা ববিতা মণ্ডলের বয়ানের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও তদন্তকারীরা কথা বলেছেন। স্থানীয়দের বক্তব্য, এলাকার লোকজনের সঙ্গে ভাল সম্পর্ক ছিল প্রবীরবাবুর। কেন এমন হল তা নিয়ে ধন্দে প্রতিবেশীরাও।

The post গোলপার্কে বৃদ্ধের রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার