shono
Advertisement
Local Train Cancelled

সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

রেলের তরফে বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 07:00 PM Sep 03, 2026Updated: 07:33 PM Sep 03, 2026

সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ স্টেশনেই পয়েন্ট কনভার্সন কাজের জন্য ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তার জেরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। কবে নেওয়া হবে ব্লক? কোন কোন ট্রেন বাতিল?

Advertisement

রেলের তরফে বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ সেপ্টেম্বর শনিবার থেকে রবিবার ৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ট্রাফিক ব্লক নেওয়া হবে। শনিবার গভীর রাত ১২টা থেকে কাজ শুরু হবে। তা চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত। এই ৭ ঘণ্টার ব্লকে শিয়ালদহের ডাউন লাইনের পয়েন্টের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ করা হবে। এ ছাড়াও সম্পূর্ণ ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে।

এই কারণে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে লালগোলা শিয়ালদহ ট্রেনের। এই সময়কালে বাতিল থাকছে ৩৩৬৫১, ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫২,৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। বাতিল করা হয়েছে,আপ ৩১৩১১, ৩১৩১৩ ও ৩১৩১২,৩১৩১৪ ডাউন শিয়ালদহ কল্যাণী সিমান্ত লোকাল। বাতিলের তালিকায় রয়েছে শিয়ালদহ-ডানকুনি লোকালও। ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭ আপ ও ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮ ডাউন শিয়ালদহ ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ-রানাঘাট লোকালও বাতিল। জানানো হয়েছে, ৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও, বারাসত ও দত্তপুকুর লোকালও বাতিল করা হয়েছে। ৫ সেপ্টেম্বর ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ট্রেনটি যাত্রা শেষ করবে দমদমে।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগগুলির সঙ্গে কথা বলে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের বিষয়ে শিয়ালদহ স্টেশনে নিয়মিত ঘোষণা করা হবে। আরও সুষ্ঠুভাবে রেল চালাতে এই পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। যাত্রীদের সহযোগিতা করার আবেদন জানানো হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement