shono
Advertisement

নীলরতন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, অভিযোগ গাফিলতির

কাঠগড়ায় পুলিশের ভূমিকাও। The post নীলরতন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, অভিযোগ গাফিলতির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:05 PM Nov 28, 2017Updated: 01:43 PM Sep 22, 2019

গৌতম ব্রহ্ম: ফের হাসপাতালের বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। এবার কাঠগড়ায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতাল থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। দায় এড়ানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও।

Advertisement

[স্নেহাশিসের শারীরিক অবস্থার উন্নতি, বাড়ল প্লেটলেট কাউন্ট]

ঘটনার সূত্রপাত হয় রবিবার। সেদিন রাতে নিউটাউন এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বৃদ্ধার নাম সুবলা মণ্ডল। বয়স বিরাশি।  খবর উঠে আসে সংবাদমাধ্যমেও। সেখান থেকেই সুবলাদেবীর ছেলে গোপাল মণ্ডল জানতে পারেন নীলরতনে ভর্তি মহিলা তাঁরই মা। সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। জানান, সোমবার মাকে নিতে আসবেন।

[অমানবিক! পথে বের করে বৃদ্ধাকে গাছে বেঁধে রাখল ছেলে-বউমা]

কিন্তু সোমবার যখন গোপালবাবু হাসপাতালে পৌঁছান। তিনি জানতে পারেন, হাসপাতালে নেই তাঁর মা। তাঁর কোনও খোঁজ মিলছে না। অভিযোগ, হাসপাতালের কর্মীদের গাফিলতির জন্য মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ফের নিখোঁজ হয়ে গিয়েছেন। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তাঁরাও বিষয়টি এড়িয়ে যায় বলে অভিযোগ। কিছুদিন আগেই মাকে হারিয়েছিলেন। হন্যে হয়ে খুঁজেছিলেন। রবিবারের খবরে মনে ফের আশা জেগেছিল, এবার ফিরে পাবেন মাকে। কাছে নিয়ে এসে যথাযথ চিকিৎসা করাবেন। কিন্তু ফের মাকে হারালেন গোপালবাবু। এবার কোথায় যাবেন? কোথায় খুঁজবেন ৮২ বছরের বৃদ্ধাকে? ভেবে কূল পাচ্ছেন না গোপাল মণ্ডল।

[কলকাতায় বড় কিডনি পাচার চক্রের খোঁজ, গোয়েন্দাদের জালে ৪]

The post নীলরতন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা, অভিযোগ গাফিলতির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার