shono
Advertisement
Rajarhat Explosion

বাড়ি ভাড়া নিয়ে বোমা মজুত! রাজারহাটের বাড়িতে বিস্ফোরণ, আটক ১

পুলিশ সূত্রে খবর, বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে প্রচুর সুতলি বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে।
Published By: Jaba SenPosted: 11:43 AM Jul 18, 2026Updated: 02:54 PM Jul 18, 2026

বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের (Rajarhat Explosion) দক্ষিণ নারায়ণপুর এলাকা। গতকাল রাতে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ২ জন কয়েকদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন। গতকাল রাতে তাঁদের মধ্যে একজন ওই ঘরে একটি সাদা ব্যাগ নিয়ে আসেন। ব্যাগটি রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সেই মুহূর্তের ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বোমা ফেটে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে প্রচুর সুতলি বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। আগে থেকে ওই ঘরে বোমা মজুত করে রাখা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সাদা ব্যাগে করেও বোমা আনা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন ওই বাড়ির অন্যান্য ভাড়াটেরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।

জানা যায়, ২-৩ দিন আগে এক দালালের মাধ্যমে ২ জন ওই ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাঁরা মালিককে বলেছিলেন, শুধুমাত্র রাতে এসে থাকবেন। ওই বাড়িতে অন্যান্য ভাড়াটেও রয়েছেন। গতকাল তাঁরা দেখেন, এক ব্যক্তি হাতে সাদা একটি ব্যাগ নিয়ে ঘরে ঢুকছেন। কিছুক্ষণের মধ্যে ব্যাগ রেখে বেরিয়ে আসেন তিনি। তার ৫-৭ মিনিট পরেই বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় ভেঙেছে বাড়ির দেওয়াল ও দরজা। দুটি ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ঘরে বিস্ফোরণ হয়েছে তাঁর পাশের ঘরে এক ব্যক্তি ছিলেন। তিনি গুরুতর জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement