shono
Advertisement

প্রিটোরিয়া স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন, ছড়াল আতঙ্ক

ঘটনাস্থলে পৌঁছচ্ছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। The post প্রিটোরিয়া স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 PM Jul 20, 2017Updated: 08:42 AM Jul 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই শহরে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আর তারই মধ্যে আগুন লাগল ১২ নম্বর প্রিটোরিয়া স্ট্রিটের একটি অফিসে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন।

Advertisement

[পুলিশের সঙ্গে বচসার ভিডিও ফেসবুকে আপলোড, গ্রেপ্তার তৃণমূল নেতা]

স্থানীয় সূত্রে খবর, জনবহুল রাস্তার উপর ওই অফিসের চারতলায় হঠাৎই আগুন লাগে। অফিস কর্মীরাই দমকলে খবর দেন। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এখনও বিল্ডিং থেকে ধোঁয়া বেরোচ্ছে বলে জানা যাচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকেই আগুন ছড়িয়ে বলে বলে দমকলের প্রাথমিক অনুমান। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অফিসের বেশ কিছু মূল্যবান সরঞ্জাম। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও অফিসের ভিতর অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও দমকল বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত করেনি।

[বছর ঘুরলেও এখনও জট খুলল না আবেশ মৃত্যুরহস্যের]

ইতিমধ্যেই আশেপাশের বিল্ডিং থেকে লোকজনকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে আনা হয়েছে। ল্যাডারের সাহায্যে বিল্ডিংয়ে আটক বাইশজনকে বের করা হয়। অফিসটির পাশের একটি বেসরকারি স্কুল রয়েছে। আগুনের ঘটনায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তার চেষ্টা চলছে। কর্মব্যস্ত দিনে শহরের এমন ব্যস্ত জনবহুল এলাকায় আগুন লাগার ঘটনা ঘটায় সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি ঘুরিয়ে অন্যদিক দিয়ে পাঠানো হচ্ছে। কীভাবে আগুন লাগল, তাও খতিয়ে দেখতে দমকলবাহিনী। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

The post প্রিটোরিয়া স্ট্রিটের বহুতলে ভয়াবহ আগুন, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার