shono
Advertisement

Breaking News

Garden Reach

জলসীমান্তের নিরাপত্তায় 'সংঘমিত্রা', যুদ্ধজাহাজ উদ্বোধনে গার্ডেনরিচের মুকুটে নয়া পালক

জলসীমান্তের নিরাপত্তা আরও আঁটসাঁট হবে বলেই মনে করা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 08:03 PM May 20, 2026Updated: 08:22 PM May 20, 2026

গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মুকুটে নয়া পালক। বুধবার ‘সংঘমিত্রা’ নামের যুদ্ধজাহাজ উদ্বোধন করা হয়। ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অফ নাভাল স্টাফ তথা ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়ন, পিভিএসএম, এভিএসএম, এনএম-এর স্ত্রী সরিতা বৎসায়ন উপস্থিত ছিলেন। জিআরএসই এই জাহাজটি তৈরি করে।

Advertisement

সামুদ্রিক অভিযানের জন্য যুদ্ধজাহাজ এবং জাহাজ নির্মাণে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কৃতিত্ব উল্লেখযোগ্য। এই শিপইয়ার্ডটি ২০১৪ সালে মরিশাসে ভারত থেকে রপ্তানি করা প্রথম যুদ্ধজাহাজ ওপিভি এমসিজিএস ব্যারাকুডা-ও নির্মাণ করেছিল। সেই যুদ্ধজাহাজটির নিজস্ব নকশার জন্য জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রীর ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ পুরস্কার পায়। জিআরএসই-এর জন্য এক বছর পার করার পরপরই এই জাহাজটির উদ্বোধন করা হয়েছে। যেখানে তারা এক বছরে আটটি জাহাজ সরবরাহ করেছে। একই দিনে ভিন্ন ভিন্ন শ্রেণির তিনটি যুদ্ধজাহাজ - পি১৭এ স্টেলথ ফ্রিগেট, একটি বৃহৎ জরিপ জাহাজ এবং একটি অগভীর জলের ডুবোজাহাজ - একযোগে সরবরাহ করা হয়।

এই যুদ্ধজাহাজটি উপকূলীয় জলে চলাচল করতে, অফশোর সম্পদ রক্ষা করতে এবং বড় বড় অপারেশন পরিচালনা করতে সক্ষম। বিশেষ অভিযানকে সমর্থন করার সক্ষমতা থাকার পাশাপাশি এগুলি জলসীমান্তে নজরদারিরও অংশ হবে। এই যুদ্ধজাহাজগুলি ‘আউট অফ এরিয়া’ কন্টিনজেন্সি অপারেশন, অসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়া, কনভয় অপারেশন, জলদস্যু বিরোধী মিশন এবং অনুপ্রবেশ বিরোধী অভিযানেও অংশ নেবে। এগুলি চোরাশিকারি ও পাচারকারীদের বিরুদ্ধেও মোকাবিলা করবে। তার ফলে জলসীমান্তের নিরাপত্তা আরও আঁটসাঁট হবে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement