shono
Advertisement

জি ডি বিড়লায় অভিভাবকদের ম্যারাথন বিক্ষোভ, ঘেরাও প্রিন্সিপাল-সহ শিক্ষকরা

গ্রেপ্তার অভিযুক্ত ২ শিক্ষক। The post জি ডি বিড়লায় অভিভাবকদের ম্যারাথন বিক্ষোভ, ঘেরাও প্রিন্সিপাল-সহ শিক্ষকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Dec 01, 2017Updated: 02:47 PM Sep 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  স্কুলে দুই শিক্ষকের বিকৃত যৌন লালসার শিকার চার বছরের এক শিশু! জি ডি বিড়লাকাণ্ডে শুক্রবার দিনভর শোরগোল শহর কলকাতায়। ঘটনার প্রতিবাদে স্কুলে ম্যারাথন বিক্ষোভ অভিভাবকদের। শেষ খবর অনুযায়ী, শুক্রবার বেশি রাত পর্যন্ত জি ডি বিড়লা স্কুলের প্রিন্সিপাল-সহ স্কুল কর্তৃপক্ষকে ঘেরাও করে রেখেছেন অভিভাবকরা। ঘেরাও করা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের প্রতিনিধিদেরও। স্কুলে সিসিটিভি লাগানো, পর্যাপ্ত সংখ্যায় অ্যাটেন্ডেন্ট রাখা-সহ একাধিক দাবি তুলেছেন অভিভাবক। কিন্তু, বিকেল থেকে ঘেরাও চললেও, এখনও অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেনি স্কুল কর্তৃপক্ষ। এদিকে, অভিযুক্ত দুই শিক্ষক অভিষেক রায় ও মহম্মদ মফিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জি ডি বিড়লা স্কুলের কাছে রিপোর্ট তলব করেছে ICSE বোর্ড।

Advertisement

[ফের জি ডি বিড়লা স্কুলে শিক্ষকের লালসার শিকার দুধের শিশু]

নির্যাতিতা বছর চারেকের শিশুকন্যাটি জি ডি বিড়লা স্কুলের নার্সারির পড়ুয়ার। ঘটনার পর আতঙ্কে কার্যত বাকরুদ্ধ সে। শরীরের বিভিন্ন জায়গায় তীব্র যন্ত্রণা রয়েছে। প্রস্রাব করতেও সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বিপদটা আঁচ করেছিলেন তাঁর মা। বাড়ি ফেরার পর, জামায় রক্তের দাগ দেখে ওই শিশুকে চিকিৎসকদের কাছে যান বাড়ির লোকেরা। তখনই জানা যায়, বাচ্চার উপর যৌন নির্যাতন হয়েছে। অভিযুক্ত স্কুলের দুই পিটি শিক্ষক। শুক্রবার সকালে খবর জানাজানি হতেই উত্তাল গোটা শহর। জি ডি বিড়লা স্কুলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরাও। দিনভর দফায় দফায় চলে বিক্ষোভ। বিকেল থেকে প্রিন্সিপাল-সহ স্কুলে শিক্ষক ও মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিদেরও ঘেরাও করে রেখেছেন তাঁরা। অভিভাবকদের অভিযোগ, বছর দুয়েক আগেই ডিজি বিড়লা স্কুলে একই ঘটনা ঘটেছিল। তখন স্কুল কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছিল। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। তাই স্কুলে সিসিটিভি লাগানো, অ্যাটেন্ডেন নিয়োগ করা পর্যন্ত ঘেরাও চলবে। যদিও  কয়েক ঘণ্টা ধরে ঘেরাও চললেও, অভিভাবকদের সঙ্গে আলোচনা বসতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে, ঘটনার প্রতিবাদে যাদবপুর থানায় বিক্ষোভ দেখায় এসএফআই। জি ডি বিড়লা স্কুলে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন কংগ্রেস কর্মীরাও। তবে তাঁদের ফিরিয়ে দেন অভিভাবকরা।

[চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন দুই শিক্ষকের]

এদিকে, স্কুলের শিশুর উপর পৈশাচিক অত্যাচারের অভিযোগ পেয়ে সক্রিয় পুলিশও। ইতিমধ্যে ছবি দেখে শনাক্ত করে অভিযুক্ত পিটি শিক্ষক অভিষেক রায় ও মহম্মদ মফিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জি ডি বিড়লা স্কুলের কাছে রিপোর্ট তলব করেছে ICSE। অভিভাবকদের তুমুল বিক্ষোভের মাঝে বিকেলে স্কুলে যান মধ্যশিক্ষা পর্ষদের প্রতিনিধিরাও। তাঁদেরও ঘেরাও করে রেখেছেন অভিভাবক। সবমিলিয়ে ঘটনার বারো ঘণ্টা পরও অগ্নিগর্ভ রানিকুঠির জি ডি বিড়লা স্কুল।

The post জি ডি বিড়লায় অভিভাবকদের ম্যারাথন বিক্ষোভ, ঘেরাও প্রিন্সিপাল-সহ শিক্ষকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার