shono
Advertisement
Sharadwat Mukherjee

'পুরনো দিনে ফিরুন, থলে নিয়ে বাজার যান', প্লাস্টিক ছেড়ে চটের ব্যাগ ব্যবহারের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

শারদ্বত বলেন, "চটের ব্যাগ ব্যবহার করুন। তাতে বাংলায় জুটের কারখানাগুলো বাঁচবে।
Published By: Jaba SenPosted: 06:13 PM Jul 19, 2026Updated: 06:13 PM Jul 19, 2026

রাজ্যের মানুষ প্লাস্টিকের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে চটের উপর নির্ভরতা বাড়ানোর বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আজ দমদম পার্কে স্বচ্ছ ভারত অভিযানে নামেন তিনি। সেখানে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে চটের ব্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শারদ্বত। তিনি বলেন, "চটের ব্যাগ ব্যবহার করুন। তাতে বাংলায় জুটের কারখানাগুলো বাঁচবে। পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজার যান।"

Advertisement

রাজ্যে পালাবদলের পর একের পর এক খুলছে রাজ্যের জুটমিলগুলি। এই কারখানাগুলি বাঁচাতে রাজ্যবাসীকে চটের ব্যাগ ব্যবহারের বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। সর্বত্র প্লাস্টিক ব্যবহার না করে সঠিকভাবে তা ব্যবহার করতে বলেন তিনি। প্লাস্টিকের চেয়ার টেবিল হলে ঠিক আছে, তবে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার কমানোর আর্জি জানান। এদিন দমদম পার্ক বাজারে ঘুরে সাধারণ মানুষের মধ্যে চটের ব্যাগ বিতরণ করেন শারদ্বত। ব্যাপক হারে প্লাস্টিকের ব্যবহার বাড়ায় বর্ষায় জল যন্ত্রণা বেড়ে যায়। নর্দমায় জল জমায় এলাকা অপরিচ্ছন্ন হয়ে পড়ে। এই যন্ত্রণা থেকে রক্ষা পেতে চটের ব্যাগ ব্যবহার করতে বলেন শারদ্বত।

শারদ্বতের কথায়, "আমাদের সঠিক জায়গায় প্লাস্টিক ব্যবহার করা উচিত। যেমন চেয়ার টেবিল তৈরি হচ্ছে। প্লাস্টিকের ব্যাগ বর্জন করে সমাজকে সচেতন হতে হবে। বায়োটিক্যাল জিনিসপত্র ব্যবহার করতে হবে, এগুলি পরিবেশের ক্ষতি করে না। আজকাল আমরা প্লাস্টিকের মূর্তিও পুজো করছি। পুজো করতে হলে মাটির মূর্তিতে পুজো করুন। সর্বত্র প্লাস্টিক বর্জন করুন। চটের ব্যাগ ব্যবহার করুন। তাতে বাংলায় জুটের কারখানাগুলি বাঁচবে। তাই আমার অনুরোধ, পুরনো দিনে ফিরে যান, থলে নিয়ে বাজার যান। "

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement