shono
Advertisement
Sharadwat Mukherjee

পরিচ্ছন্নতা থেকে অব্যবস্থা, পরিবর্তনেও শোধরায়নি আর জি কর! সাইপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যের হাসপাতালগুলিতে এভাবেই সারপ্রাইজ ভিজিট চলবে। সব সময় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
Published By: Jaba SenPosted: 03:14 PM Jul 18, 2026Updated: 05:36 PM Jul 18, 2026

বারাসত মেডিক্যালের পর আচমকা আর জি কর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায় (Sharadwat Mukherjee)। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ কাউকে কিছু না জানিয়েই হাসপাতালে হাজির হন তিনি। হাসপাতালে এসে একাধিক ওয়ার্ডে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের পর বেরিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা, অব্যবস্থা, দালালচক্র নিয়ে সরব হন তিনি। পাশাপাশি জানান, রাজ্যের হাসপাতালগুলিতে এভাবেই সারপ্রাইজ ভিজিট চলবে। সব সময় কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

Advertisement

শনিবার দুপুরে হঠাৎ আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ইমারজেন্সি বিল্ডিং থেকে শুরু করে শিশু, মহিলাদের ওয়ার্ড পরিদর্শন করেন। হাসপাতালের প্রায় সব এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন। কথা বলেন কর্মরতদের সঙ্গে। একপ্রস্থ আলোচনা হয় মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের কর্তাদের সঙ্গে। এরপর চিকিৎসক-পড়ুয়াদের হোস্টেলেও হাজির হন তিনি। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্যমন্ত্রী। একাধিক বিষয়ে কর্তৃপক্ষের অনীহার ছবি প্রকাশ্যে আসে। সেবিষয়েও সরব হন শারদ্বত।

এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, "রাজ্যের মন্ত্রীরা এভাবেই হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করবে। সব সময় সজাগ থাকতে হবে। ভর্তি হলেই আয়া রাখতে হচ্ছে। এই প্রবণতা থেকে বিরত থাকতে বলেছি। জনগণকে সচেতন করে দিয়েছি। কোনও দালাল যেন টাকা না চায়। চাইলেই এমএসভিপি, প্রিন্সিপালকে খোঁজ দিতে হবে। আমাকেও সরাসরি ফোন করতে পারেন। ওষুধের সমস্যা হলেও জানাতে হবে।"

উল্লেখ্য, এর আগে বারাসত হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রীর পরিদর্শনের সময় হাসপাতালের বারান্দায় ঘুরতে দেখা যায় একটি বিড়ালকে। এরপরই বারাসত হাসপাতালে বেহাল অবস্থা দেখে সরব হন। গাফিলতির অভিযোগে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জনকে শোকজের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। ২ দিন আগে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। ওয়ার্ডে কোনও সিনিয়র চিকিৎসক না থাকায় বিস্মিত হন তিনি। হাসপাতালের যত্রতত্র ছড়িয়ে থাকা নোংরা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। এবার আর জি কর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement