shono
Advertisement
Mamata Banerjee

হাই কোর্টে পিছলো মমতার ভবানীপুর নির্বাচনী মামলা, ৪ সপ্তাহ সময় পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর আইনজীবী

বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজার ভোটের ব্যবধানে তাঁকে হারান মুখ্যমন্ত্রী শুভেন্দু।
Published By: Subhankar PatraPosted: 09:34 PM Aug 04, 2026Updated: 09:41 PM Aug 04, 2026

কলকাতা হাই কোর্টে পিছিয়ে গেল ভবানীপুর বিধানসভার নির্বাচনী ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা। লিখিতভাবে সব তথ্য জমা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আইনজীবী জয়দীপ কর ৬ সপ্তাহের সময় চান। কেন এত সময় দেওয়া হবে, তা নিয়ে প্রতিবাদ করেন মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব কিছু খতিয়ে দেখে বিচারপতি গৌর কান্ত ৪ সপ্তাহের সময় দিয়েছেন।

Advertisement

বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজার ভোটের ব্যবধানে তাঁকে হারান মুখ্যমন্ত্রী শুভেন্দু। 

নিজের ঘরের কেন্দ্র ভবানীপুরে পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, অসৎ উপায়ে তাঁকে হারানো হয়েছে। কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি। হাই কোর্ট মামলা গ্রহণ করে। ২৩ জুন বিচারপতি কান্ত আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশনকে ওই বিধানসভায় ব্যবহৃত সমস্ত ইভিএম, ভিভিপ্যাড, ভোটগ্রহণ ও ভোটগণনার সময়ের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সব নথই সংরক্ষণের নির্দেশ দেন। মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। মামলাটি শুনানির জন্য ওঠার পর তবে সব তথ্য লিখিত আকারে জমা দেওয়ার জন্য সময় চান মুখ্যমন্ত্রীর আইনজীবী।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজার ভোটের ব্যবধানে তাঁকে হারান মুখ্যমন্ত্রী শুভেন্দু। গণনার দিন গণনাকেন্দ্রে গিয়ে তৃণমূলনেত্রী মমতা অভিযোগ করেছিলেন তাঁকে মারা হয়েছে। এজেন্টদের মারা হয়েছে। গণনাকেন্দ্রে কারচুপি চলছে। হারের পর অভিযোগ করেন, জোর করে হারানো হয়েছে। তারপরই মামলা করেন। আগামী ৪ সপ্তাহের পর মামলার শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement