shono
Advertisement
Tala Bridge

টালা ব্রিজের বাতিস্তম্ভে উঠে স্টান্টবাজি যুবকের! মোবাইলে দেখাচ্ছেন ভিডিও, তুমুল উত্তেজনা

মঙ্গলবার সন্ধ্যার সময় এক যুবক হঠাৎ ল্যাম্প পোস্টে উঠে পড়েন। বাতিস্তম্ভে উঠে স্টান্টবাজি করতে থাকেন। দমকল বাহিনী এসে নিচে জাল পেতে যুবককে নামানোর চেষ্টা করে। কিন্তু কোনও কাজ হয়নি। উলটে যুবকের লম্পঝম্প বেড়ে যায়।
Published By: Subhankar PatraPosted: 06:47 PM Aug 04, 2026Updated: 06:49 PM Aug 04, 2026

ভর সন্ধ্যায় টালা ব্রিজের ল্যাম্প পোস্টে স্টান্টবাজি যুবকের। জামা-কাপড় খুলে বাতিস্তম্ভে উঠে পড়েন তিনি। মোবাইলে ভিডিও দেখিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। ল্যাডার নিয়ে এসে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক মানসিক ভারসাম্যহীন।

Advertisement

যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক ভবঘুরে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার সময় এক যুবক হঠাৎ ল্যাম্প পোস্টে উঠে পড়েন। বাতিস্তম্ভে উঠে স্টান্টবাজি করতে থাকেন। দমকল বাহিনী এসে নিচে জাল পেতে যুবককে নামানোর চেষ্টা করে। কিন্তু কোনও কাজ হয়নি। উলটে যুবকের লম্পঝম্প বেড়ে যায়। পরে ল্যাডার নিয়ে আসা হয়। উদ্ধারকারীরা যুবক নামিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি রাজি হননি। পরে কার্যত কোলপাঁজা করে যুবককে নামিয়ে নিয়ে আসা হয়। বিকেলে অফিস ছুটির সময়ে এই কাণ্ড ঘটায় কিছুটা যানজট হয়। তবে তা দ্রুততার সঙ্গে সামাল দেওয়া হয়েছে।

যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যুবক ভবঘুরে। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা আগে যুবককে এলাকায় দেখননি। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়ায় এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement