shono
Advertisement

প্রশিক্ষণ ছাড়াই ওটিতে ডিউটি, হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা এসএসকেএম-এর পড়ুয়ার

ওটি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করছেন ওই তরুণী৷ ৷ The post প্রশিক্ষণ ছাড়াই ওটিতে ডিউটি, হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা এসএসকেএম-এর পড়ুয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:44 PM Jul 05, 2018Updated: 08:16 PM Jul 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চিকিৎসক নন, ওটি টেকনিশিয়ান৷ মাত্র দু’মাস হল, প্রশিক্ষণ নিচ্ছেন তিনি৷ অথচ সেই তরুণীকেই ওটিতে ডিউটি করতে পাঠানো হয়েছিল অভিযোগ৷ রোগী হেপাটাইসি বি-এ আক্রান্ত৷ সংক্রমণের আশঙ্কা করছেন প্রশিক্ষণরত ওই ওটি টেকনিশিয়ান৷ শুধু তাই নয়, রোগী যে হেপাটাইটিস-বি-তে আক্রান্ত, সেকথাও জানানো হয়নি বলে অভিযোগ৷ বিতর্কে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ৷ সরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে সরব চিকিৎসকরা৷

Advertisement

[সচিবদের ‘ডাল-ভাত’ খাইয়ে সরকারি ব্যয় কমানোর গাইডলাইন মুখ্যমন্ত্রীর]

এ রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএম৷ সুপারস্পেশালিটি হাসপাতালও বটে৷ দুরদুরান্ত থেকে রোগীরা আসেন এই হাসপাতালে৷ কিন্তু, আর পাঁচটা সরকারি হাসপাতালের মতো এসএসকেএমেও পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেই বলে অভিযোগ৷ গত দু’মাস ধরে এই সরকারি হাসপাতালে ওটি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করছেন এক তরুণী৷ প্রতিটি অপারেশনের আগেই রোগীকে প্রস্তুত করার প্রয়োজন হয়৷ অপারেশন থিয়েটার বা ওটিতে সেই কাজটিই করেন এই ওটি টেকশিয়ানরা৷ ওই তরুণীর অভিযোগ, প্রশিক্ষণ পর্বের শুরুতেই তাঁকে অপারেশন থিয়েটারে রোগীর পরিচর্যা করতে পাঠানো হয়েছিল৷ রোগী যে হেপাটাইটিস বি-তে আক্রান্ত, সেটা জানানোও হয়নি৷ অপটু হাতে চ্যানেল তৈরি করতে গিয়েই ঘটেছে বিপত্তি৷ ওটি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সের ছাত্রীর দাবি, তিনি যখন রোগীর হাতে চ্যানেল তৈরি করছিলেন, তখন ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল৷ সেই রক্ত তাঁর হাতেও লেগেছে৷ ওই তরুণীর আশঙ্কা, তাঁর শরীরে হেপাটাইটিস বি-র সংক্রমণ হতে পারে৷ এদিকে এই ঘটনায় এসএসকেএম কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন চিকিৎসকরা৷ তাঁদের বক্তব্য, নিয়মবিরুদ্ধ তো বটেই, প্রশিক্ষণ ছাড়া  টেকনিশিয়ানদের ওটিতে পাঠানো বিপজ্জনকও৷ এতে রোগীর যেমন ক্ষতির আশঙ্কা থাকে, তেমনই সংক্রমণের শিকার হতে পারেন ওটি টেকনিশিয়ানরাও৷

[আইকনিক ডিডিএলজে-তে এবার শাহরুখ-তনয় আব্রামও, জানেন কীভাবে?]

The post প্রশিক্ষণ ছাড়াই ওটিতে ডিউটি, হেপাটাইটিস বি সংক্রমণের আশঙ্কা এসএসকেএম-এর পড়ুয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement