shono
Advertisement
TMC Councillor Sudarshana Mukherjee

তৃণমূল কাউন্সিলর সুদর্শনার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আইনজীবীর, চাপের মুখে ফেরালেন টাকা!

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি বিধায়ক কথা কৌস্তভ বাগচী সেই ভিডিও আপলোড করেছেন।
Published By: Subhankar PatraPosted: 01:51 PM Jun 20, 2026Updated: 04:51 PM Jun 20, 2026

তোলাবাজির অভিযোগ আরও এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় (TMC Councillor Sudarshana Mukherjee) দুই ঘনিষ্ঠের মাধ্যমে টাকা তুলেছেন বলে অভিযোগ। চাপের মুখে পরে সেই টাকা ফেরত দিয়েছেন বলেও জানা গিয়েছে। এমনটাই অভিযোগ হাই কোর্টের আইনজীবী চিরঞ্জীব সিনহার। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী সেই ভিডিও আপলোড করেছেন।

Advertisement

সম্প্রতি বাড়ি সংস্কার করছিলেন হাই কোর্টের আইনজীবী চিরঞ্জীব। অভিযোগ সেই সময় সুদর্শনা তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী পীযূষ দে ও পাপিয়া দাসকে আইনজীবীর কাছে পাঠিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন। চিরঞ্জীব ১০ লক্ষ টাকা দিতে পারবেন না বলে জানালে, ৬ লক্ষ টাকাতে তাঁদের মধ্যে রফা হয় বলে দাবি। আরও অভিযোগ, জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পীযূষ দে ও পাপিয়া দাস মোট ১.৫ লক্ষ টাকা নিয়েছেন। তবে নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বের চাপে পড়ে পীযূষ দে ও পাপিয়া দাস সেই টাকা ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন বারাকপুরের বিধায়ক তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী তথা কৌস্তভ বাগচী। সেখানে দেখা গিয়েছে, এক মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি টাকা নিয়েছেন কি না? প্রথমে তিনি অস্বীকার করলেও পরে বলেন নিয়েছিলেন, তবে তা ফেরত দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement