shono
Advertisement

দিনের পর দিন ভ্রাতৃবধূকে ধর্ষণ, ধৃত ভাশুর

দুই সঙ্গীকে নিয়ে অত্যাচার চালাত ভাশুর। The post দিনের পর দিন ভ্রাতৃবধূকে ধর্ষণ, ধৃত ভাশুর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:02 PM Sep 04, 2017Updated: 07:02 PM Sep 29, 2019

স্টাফ রিপোর্টার: দিনের পর দিন স্বামী না থাকার সুযোগে বাড়িতে ঢুকে ভাইয়ের স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তি ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে। এবার ঘটনা, খোদ কলকাতার রাজাবাগান এলাকায়। অভিযোগ, প্রায় দিনই মত্ত অবস্থায় বাড়িতে ঢুকে ওই মহিলার উপর অত্যাচার চালাত তার ভাশুর। সেকথা কাউকে জানালে তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে দাবি ওই নির্যাতিতার। শুক্রবার রাতেও তাঁকে বাড়ির বাথরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তিনি। অত্যাচার সহ্য করতে না পেরে রবিবার  রাজাবাগান থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই গৃহবধূর ভাশুর ও তার সঙ্গীকে। ভাশুরের নাম আজগার আলি মোল্লা এবং সঙ্গী সিরাজ আলি মোল্লা। পলাতক আরেকজন সঙ্গী।

Advertisement

[ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে রণক্ষেত্র বিশ্বভারতী, ঘেরাও উপাচার্য]

পুলিশের কাছে ওই মহিলা দাবি করেছেন, প্রায় আট মাস ধরে ভাশুর এবং সঙ্গীরা তাঁর উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছিল, তত অত্যাচারের মাত্রাও বাড়ছিল। শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ভাশুর ও দুই সঙ্গী তাঁর উপর মত্ত অবস্থায় চড়াও হয়। মহিলা বাধা দিতে গেলে তাঁকে মারধরও করা হয়। জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বাথরুমে। সেখানে নিয়ে গিয়ে তিনজন মিলে তাঁকে গণধর্ষণ করে। নির্যাতিতা দাবি করেন, তাঁর স্বামী কাজে বের হলেই ঘরে ঢুকে অভিযুক্ত ভাশুর এবং তার দুই সঙ্গী ধর্ষণ করত। শুক্রবার রাতে সেই অত্যাচারের মাত্রা বাড়ে। এরপরই রবিবার আক্রান্ত মহিলা রাজাবাগান থানায় অভিযোগ দায়ের করেন।

সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশকে আরও একটা জিনিস ভাবিয়ে তুলছে, দিনের পর দিন ওই গৃহবধূ আক্রান্ত হলেও এতদিন পর কেন তিনি অভিযোগ জানালেন? কেন শুরুতেই অভিযোগ জানালেন না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[আশ্রমের মধ্যেই ধর্ষণ করে খুন মহিলা, আটক অভিযুক্ত সাধু]

The post দিনের পর দিন ভ্রাতৃবধূকে ধর্ষণ, ধৃত ভাশুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার